INDIA alliance: মনে রাখব..., রাহুল গান্ধীকে ‘ধন্যবাদ-নোটে’ কেন একথা লিখলেন কেজরিওয়াল
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে 'ধন্যবাদ-নোট' পাঠালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি অধ্যাদেশ বিলের বিরুদ্ধে ভোটদানের পর তিনি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। অরবিন্দ কেজিরিওয়াল ধন্যবাদ নোটে লেখেন, তিনি মনে রাখবেন কংগ্রেসের এই সমর্থন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বার্তা ইন্ডিয়া জোটকে আরও পোক্ত করল।
রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে এই চিঠি লেখেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানে কংগ্রেসের সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। কেজরিওয়াল লেখেন, তিনি তার প্রশংসা রেকর্ডে এই স্মৃতি ধরে রাখতে চান। তিনি বলেন, কংগ্রেসের এই সমর্থন তিনি মনে রাখবেন।

অরবিন্দ কেজরিওয়াল এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতী সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে দিল্লি পরিষেবা বিলে তাদের সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান। সোমবার দুই সংসদ কক্ষেই পাস হয়ে যায় বিল। তবে এই বিলের বিরুদ্ধে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ ছিল।
অরবিন্দ কেজরিওয়াল এদিন রাহুল গান্ধীর উদ্দেশে লেখেন, দিল্লি অধ্যাদেশ সংক্রান্ত বিল জিএনসিটিডি (সংশোধনী) বিল প্রত্যাখ্যান ও তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আপনার দল যে আমাদের সমর্থন করেছে, তার জন্য আমি দিল্লির ২-কোটি মানুষের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পার্লামেন্টের ভিতরে ও বাইরে দিল্লির জনগণের অধিকার রক্ষার জন্য আমি হৃদয়গ্রাহী প্রশংসা করতে চাই। আমি নিশ্চিত যে, সংবিধানের নীতির প্রতি আপনার অবিচল আনুগত্য় কয়েক দশক ধরে স্মরণ করা হবে। আমরা সংবিধানকে রক্ষা করতে অবমূল্যায়নকারী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আপনার সমর্থনের জন্য অপেক্ষা করছি।

উভয় কক্ষেই এই বিল পাসের ফলে এটি আইন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তা আইনে পরিণত হলে কেন্দ্রীয় সরকার আমলাদের নিয়ন্র্ষণ করবে। কেন্দ্রের সরকার রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ না হলেও এই বিল পাস করিয়ে নিয়েছে। বিজেডি আর ওয়াইএসআর কংগ্রেসের মতো দলগুলি বিলের পক্ষ ভোট দেওয়ায় কেন্দ্রের এনডিএ সরকার দিল্লি অধ্যাদেশ আইনে পরিণত করে ফেরাল পথ প্রশস্ত করে ফেলল।
কেজরিওয়াল বলেন, তবে বিরোধী ইন্ডিয়া জোট এই বিলের বিরুদ্ধে এককাট্টা ছিল। কংগ্রেস তাদেরকে সমর্থন করেছে, তার জন্য কৃতজ্ঞ আম আদি পার্টি সুপ্রিমো। দিল্লি ও পঞ্জাবে কংগ্রেস ও আপের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তারপরও যেভাবে কংগ্রেস তাদের সমর্থন দিয়েছে, তা তিনি মনে রাখবেন বলে রাহুল গান্ধীকে ধন্যবাদ-নোটে জানিয়েছেন।
দুই দলের এই মনোভাবে আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিরোধী ইন্ডিয়া জোট শক্তিশালী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আম আদমি পার্টি দিল্লি অধ্যাদেশ নিয়ে কংগ্রেসের অবস্থান জানতে প্রথম বিরোধী বৈঠকে সরব হয়েছিল। জানিয়েছিল কংগ্রেসের অবস্থান স্পষ্ট না করলে তারা কংগ্রেসের নেতৃত্বাধীন জোটে শামিল হবেন না। কংগ্রেস তারপর শুধু অবস্থানই স্পষ্ট করেননি, আপের সমর্থনে ভোটও দিয়েছে।












Click it and Unblock the Notifications