বিশ্বকাপ থেকে দুই শুটারকে জরুরি তলব বায়ুসেনার, আর ঘোরালো পরিস্থিতি পাক-সীমান্তে
পাক ভূ-খণ্ডে ঢুকে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যল স্ট্রাইকের পর থেকেই কাশ্মীর সীমান্তে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। ক্ষণে ক্ষণে বদল হচ্ছে পরিস্থিতির। সীমান্তে জারি হয়েছে সতর্কতা।
পাক ভূ-খণ্ডে ঢুকে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যল স্ট্রাইকের পর থেকেই কাশ্মীর সীমান্তে যুদ্ধের আবহ তৈরি হয়েছে। ক্ষণে ক্ষণে বদল হচ্ছে পরিস্থিতির। সীমান্তে জারি হয়েছে সতর্কতা। বায়ুসেনা দু মিনিটের নির্দেশে বিমান ওড়ানোর বার্তা দিয়ে রেখেছে। তারপর বিশ্বকাপ থেকে দুই শুটারকেও ফিরতে নির্দেশ দিল বায়ুসেনা। তাতেই ফিরেছে যুদ্ধং দেহি মেজাজ।

তবে কি যুদ্ধ আসন্ন। কার্গিলের পর ফের যুদ্ধ? এখনই যুদ্ধে নেমে না পড়লেও পাকিস্তানের আক্রমণের মোকাবিলায় যে ভারত তৈরি তা স্পষ্ট করে দিয়েছে বায়ুসেনা। প্রতিরক্ষা বাহিনীকে তৈরি থাকার নির্দেশের পাশাপাশি দুই শুটার রবি কুমার ও দীপক কুমারকে ডেকে নেওয়া হয়েছে বিশ্বকাপ শিবির থেকে।
বুধবার বিকেলের মধ্যেই সেনা শিবিরে তাঁদের রিপোর্ট করতে বলা হয়েছে। এই জরুরি তলব পেয়ে শুটার রবি কুমার বলেন, আমরাও তৈরি। বায়ুসেনায় আমার সহকর্মীদের সবার ছুটি বাতিল হয়েছে। আমি আর দীপকই বিশ্বকাপের শিবিরে ছিলাম। শিবিরে যোগ দেওয়ার নির্দেশ পেয়েছি। আমরা যত শীঘ্র সম্ভব শিবিরে যোগ দিচ্ছি।
দীপক ও রবি দুজনেই গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করেন সেনায়। দেশের প্রয়োজনে আমরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। উল্লেখ্য, শুটিং বিশ্বকাপে রবি ও দীপক ছিলেন ভারতীয় দলের সদস্য। দুজনেই ১০ মিটার রাইফেলে পুরুষ ও মিক্সড ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন।












Click it and Unblock the Notifications