তৃতীয় লিঙ্গের জন্য পাবলিক প্লেসে শৌচালয়ের আলাদা ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

পাবলিক প্লেসে পুরুষ ও মহিলাদের মতোই এবার তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও আলাদা শৌচাগার ব্যবহার করতে পারবেন। কেন্দ্রীয় শৌচালয় সংক্রান্ত মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য সরকারগুলিকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি, ৫ এপ্রিল : পাবলিক প্লেসে পুরুষ ও মহিলাদের মতোই এবার তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও শৌচাগার ব্যবহার করতে পারবেন। কেন্দ্রীয় শৌচালয় সংক্রান্ত মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য সরকারগুলিকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তৃতীয় লিঙ্গের মানুষদের শৌচকর্মের ক্ষেত্রেও সমমর্যাদা দেওয়া হয়।

গত সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি বেরিয়েছে। বলা হয়েছে, অনেক জায়গায় তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজের মূলস্রোত থেকে আলাদা করে রাখা হয়। তবে কেন্দ্র সরকারের স্বচ্ছ্ব ভারত মিশনকে সামনে রেখে দেশের সমস্ত নাগরিকদের শৌচালয় ব্যবহারের ক্ষেত্রে সমান মর্যাদা দিতে হবে।

তৃতীয় লিঙ্গের জন্য পাবলিক প্লেসে আলাদা শৌচালয়ের ব্যবস্থা

সাধারণ নাগরিক হিসাবে একজন নারী বা পুরুষ যে সুবিধা ভোগ করেন, তৃতীয় লিঙ্গের প্রত্যেকের নিজের পছন্দমতো সেই সুবিধা ভোগ করা উচিত, অন্তত শৌচালয় ব্যবহারের ক্ষেত্রে তো বটেই।

কেন্দ্রীয় শৌচালয় সংক্রান্ত মন্ত্রকের বিজ্ঞপ্তিতে লেখা বক্তব্য অনুযায়ী, তৃতীয় লিঙ্গের বহু মানুষ কেন্দ্রের স্বচ্ছ্ব ভারত প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। যখনই প্রয়োজন পড়েছে, তাঁরা এগিয়ে এসেছেন। ফলে তাদের প্রচেষ্টা নানা ক্ষেত্রে সামাজিক বাধা দূর করতে সাহায্য করেছে। এবং অনেকে তাদের দেখে উদ্বুব্ধ হয়ে স্বচ্ছ্ব ভারত মিশনের ভাগীদার হয়েছেন।

এর পাশাপাশি মন্ত্রকের তরফে গ্রামীণ শৌচালয়ের ক্ষেত্রে বলা হয়েছে, রাজ্যগুলিকে গ্রামে জল ও শৌচালয় সম্পর্কিত কমিটিতে অন্তত ৫০ শতাংশ হারে মহিলাকে সদস্য হিসাবে রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+