ডোকলাম নিয়ে ভারত নাকি 'ভুল স্বীকার' করেছে, দাবি চিনা বিদেশমন্ত্রীর

ভারতীয় সেনাই যে চিন সীমান্ত অতিক্রম করেছে তা মেনে নিয়েছে ভারত। এমনই দাবি করলেন চিনা বিদেশমন্ত্রী ।

ভারতীয় সেনাই যে চিন সীমান্ত অতিক্রম করেছে তা মেনে নিয়েছে ভারত। এমনই দাবি করলেন চিনা বিদেশমন্ত্রী। সেইসঙ্গে ডোকলামে চিন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা আরও একবার মনে করিয়ে দিল বেজিং।

ডোকলাম নিয়ে হাস্যকর দাবি চিনা বিদেশমন্ত্রীর

গত একমাসেরও বেশি সময় ধরে ডোকলামে ভারত ও চিনা সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। ডোকলামকে চিন নিজেদের এলাকা বলে দাবি করলেও সেই দাবি খারিজ করে আসছে ভারত ও ভুটান দুই রাষ্ট্রই। এই পরিস্থিতিতে প্রায় রোজই ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছে চিন। চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসেও রোজই মুণ্ডপাত করা হচ্ছে ভারতের। এমনকী যুদ্ধ করে ভারতের কাছ থেকে নিজেদের এলাকা ছিনিয়ে আনার হুমকিও দেওয়া হচ্ছে

এই উত্তপ্ত পরিস্থিতিতে মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বলেন, ভারতের শীর্ষ কর্তারাও প্রকাশ্যে বলছেন যে চিনা সেনা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেনি, তার মানে এই দাঁড়ায় যে ভারতীয় সেনাই চিনা ভূখণ্ডে ঢুকে বলে আছে। এই প্রথম সীমান্তে উত্তেজনা নিয়ে মুখ খুললেন চিনের বিদেশমন্ত্রী। এদিকে এই সপ্তাহের শেষেই চিনে ব্রিকস রাষ্ট্রগুলির আধিকারিকদের বৈঠকের কথা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। সেক্ষেত্রে বেজিংয়ের সঙ্গে আলোচনার রাস্তাও খোলাই রেখেছে ভারত। অবশ্য যুদ্ধ নিয়ে ভারতের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। ভারত এখনও আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চাইছে।

সিকিমের ডোকলাম সীমান্ত দিয়ে যে রাস্তাটি চিন তৈরি করতে চাইছে,তাতে চিকেনস নেক বা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সিকিম ও উত্তর-পূর্বাঞ্চলের সংযোগকারী রাস্তাটিকে সহজেই ব্যবহার করতে পারবে চিন। এখানেই আপত্তি ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+