Independence Day 2023: আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে, স্বাধীনতা দিবসে ভারত-বন্দনায় বিশ্বনেতারা
ভারতের মূলমন্ত্রই বল আবার জগৎসভায় দেশকে শ্রেষ্ঠত্বের আসনে প্রতিষ্ঠা করা। ভারত যে আবারও সেই সম্মান অর্জন করে বিশ্ব আঙিনায় শ্রেষ্ঠ আসনে বিরাজ করছে, তা প্রতিফলিত হল দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে। ভারতের স্বাধীনতা দিবসে ভারত-বন্দনায় মাতলেন বিশ্বনেতারা। ভরাতের প্রশংসার পঞ্চমুখ হলেন তাঁরা।
বিশ্ববরেণ্য নেতাদের কথায়, ভারত বিশ্বে এক গুরুত্বপূর্ণ ও গঠনমূলক ভূমিকা পালন করছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ বিশ্বের জননেতারা বার্তা পাঠিয়েছেন। রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ভারত অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে চলেছে। বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ভারতের অবস্থানকে স্বাগত জানানো হয়েছে।

রাশিয়া আরও দাবি করেছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বিশ্ব পরিমণ্ডলে সম্মান অর্জন করেছে। ফ্রান্স বলেছে, ভারত প্যারিসকে সবথেকে বিশ্বস্ত অংশীদার বলতে পারে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এক মাস আগে প্রধানমন্ত্রী মোদীর প্যারিস সফরের পুরো পোস্ট শেযার করে বার্তা দিয়েছেন-স্বাধীনতা দিবসে ভারতের জনগণকে আন্তরিক অভিনন্দ।
নেপালের প্রধানমন্ত্রী ভারতের উন্নতি ও সমৃদ্ধি অর্জনের বার্তা পাঠিয়েছেন। ভারতের এই ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন উভয় দেশের সম্পর্ক সবসময় শান্তিপূর্ণ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকুক। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের বন্ধুত্বপূর্ণ জনগণকে শুভকামনা জানাই।
মার্কিন স্টেট সেক্রেটারি ১৪ অগাস্ট প্রকাশিত এক বিবৃতিতে ভারতীয় নাগরিকদের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান এই গুরুত্বপূর্ণ দিনে আমাদের কৌশলগত অংশীদারিত্বের গভীরতা ও প্রশস্ততাকে প্রতিফলিত করি। আমরা ভারতীয় জনগণের গর্বিত ইতিহাস উদযাপন করি। তা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের মূল চাবিকাঠি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ দেশগঠনে নেহরুর প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি লিখেছেন ভারতের স্বাধীনতা দিবস অস্ট্রেলিয়াজুড়ে উদযাপন হচ্ছে। এই পুণ্যদিনে ভারতের জনগণকে শুভেচ্ছা জানাতে পেরে আমি গর্বিত। তিনি দেশের মানুষের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অবদানের কথা বর্ণনা করেছেন।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি ভারতের স্বাধীনতা দিবসে ভারতের স্বাধীনতা দিবসের জন্য তাঁর অভিনন্দন বার্তায় জানিয়েছেন, উভয় গেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে। ভারতের সরকার ও জনগণরে এই বিশেষ দিনে উষ্ণ শুভেচ্ছা জানাই। আমি নিশ্চিত সামনের বছরগুলিতে আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
সিঙ্গাপুরের হাই কমিশনার সাইমন ওং বারতের ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই দিনটি উদযাপন করার মতো অনেক কিছু রয়েছে। বৃহত্তম গণতন্ত্র থেকে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতির দেশ হয়ে উঠছে ভারত। আমাদের প্রিয় ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভে্চ্ছা জানাই। ভারতের উন্নতির ধারা অটুট থাকুক।












Click it and Unblock the Notifications