Independence Day 2023: ভারতমাতাকে কোথায় খুঁজে পেলেন রাহুল, স্বাধীনতা দিবসে খোলা চিঠিতে জানালেন ভারতবাসীকে
স্বাধীনতা দিবসে খোলা চিঠি লিখেন রাহুল গান্ধী। ভারতবাসীর উদ্দেশে তাঁর খোলা চিঠিতে তিনি জানালেন যাঁকে তিনি এতদিন খুঁজেছিলেন নদীতে, তাঁকে তিনি পেলেন সাগরে। তাঁর দীর্ঘ ভারত জোড়ো যাত্রায় অভিজ্ঞতা শেয়ার করে তিনি খোলা চিঠিতে লিখলেন তিনি ভারতমাতাকে খুঁজে পেয়েছেন প্রত্যেক ভারতবাসীর কণ্ঠস্বরে।
কয়েকদিন আগে সংসদে অনাস্থা প্রস্তাব বিতর্কে তাঁর ভারত জোড়ো যাত্রার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। এবার তিনি তা খোলা চিঠিতে ব্যক্ত করলেন স্বাধীনতা দিবসের আঙিনায়। সেই খোলা চিঠি তিনি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ার এক্স প্লাটফর্মে। ক্যাপশনে লিখলেন-ভারতমাতা হল প্রত্যেক ভারতীয়র কণ্ঠস্বর।

চিঠিতে তিনি লেখেন-"১৪৫ দিন ধরে আমি আমার মাতৃভূমির উপর দিয়ে হেঁটেছি। সমুদ্রতট থেকে শুরু করে জঙ্গল, শহর, পাহাড় দিয়ে হেঁটেছি। যতক্ষণ না কাশ্মীরের নরম তুষারে পা রেখেছি, ততক্ষণ হেঁটেই গিয়েছি। এই যাত্রা থেকে অনুপ্রেরণা পেয়েছি। খুঁজে পেয়েছি ভারতমাতাকে।"
"প্রতিদিন ভিড়ের কলরবের মধ্যে দিয়ে স্লোগান তুলে হেঁটেচি ৮ কিলোমিটার, ১০ কিলোমিটার। কিন্তু এরই মধ্যে একদিন অনুভব করলাম নিস্তব্ধতা। আমি সেখান থেকে শুনতে পেলাম অন্য কিছু। এক কৃষক তখন আমরা হাত ধরেছিলেন, তিনি কানে কানে একটা কথা বলছিলেন, শুধু সেটাই শুনতে পেয়েছিলাম আমি।"
"তারপর আমি তাঁর মুখের দিকে তাকিয়ে অনুভব করেছিলান তাঁর কষ্ট, তাঁর চেষ্টা, তাঁর পরিশ্রম, তাঁর অনুভূতি। তারপর বারবার এমনটা হয়েছে আমার সঙ্গে। আমি আরও অনেকের কণ্ঠস্বর শুনেছি, তা আামাকে নতুন করে ভাবতে শিখিয়েছে, শিশুর কথা শুনেছি, মায়ের কথা শুনেছি। তখন আমার কানে তাঁদের কথা ছাড়া আর কিছুই প্রবেশ করেনি।"
Bharat Mata is the voice of every Indian 🇮🇳 pic.twitter.com/7w1l7VJaEL
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2023
রাহুল লেখেন, "ভারত জোড়ো যাত্রার সময় আমি হঠাৎ একদিন লক্ষ্য করলাম, কয়েকজন শিশু খালি গায়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভিক্ষা করছে। তারপরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যতদিন সহ্য করতে পারব, ততদিন শুধুমাত্র টি শার্ট পরেই হাঁটব।" নিজের খোলা চিঠিতে টি শার্ট পরে কেন প্রায় পুরো পথ তিনি হেঁটেছিলেন সেই কথা তুলে ধরেন রাহুল।
এরপর রাহুল গান্ধী তাঁর খোলা চিঠিতে লেখেন, "ভারতের আওয়াজ শুনতে, নিজের আওয়াজ শুনতে, নিজের ইচ্ছা ও আকাঙ্খাকে দমিয়ে রেখেছি। তার কারণ আমি ভারতের কথা শুনতে চেয়েছি, ভারত তার কথা শোনাবে, সেটাই শুনতে হবে আমাকে, বুঝিয়েছি নিজেকে।"
भारत माता हर एक भारतीय की आवाज़ है!
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2023
सभी देशवासियों को स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं। 🇮🇳 pic.twitter.com/Db5NkDwLyd
রাহুল লেখেন, "যে ভারতের কথা শুনবে, ভারতমাতার কথা শুনবে, সেই কথা শোনার জন্য তাঁকরে নীরব থাকতে হবে। আমি এতদিন নদীতে খুঁজেছিলান, তা পেয়েছি সাগরে। ভারতমাতাকে পেয়েছি প্রতিটি নাগরিকের কণ্ঠস্বরে। প্রত্যেক ভারতবাসীর আওয়াজই হল ভারতমাতা, তা বুঝেছি।"












Click it and Unblock the Notifications