Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Independence Day 2023: কোনও দ্বিধা- দ্বন্দ্ব নেই, ভারতের উন্নয়ন নিয়ে লালকেল্লা থেকে যে বার্তা দিলেন মোদী

৭৭ তম স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেকে দেশবাসীকে উন্নয়নের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, উন্নয়ন নিয়ে কোনও দ্বিধা দ্বন্দ্ব ভারত রাখে না। উন্নয়নের জন্য কোনও সুযোগ ছাড়া যাবে না। এটা নিয়ে কোনও দ্বিমত নেই।

গোটা বিশ্বে দরবারে ভারতীয় মেধা সবচেয়ে দামি বলে বার্তা দিয়েছেন তিনি। এবং গোটা বিশ্বযখন প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে তখন তাতে ভারতও পিছিয়ে নেই। ভারতও এগিয়ে চলেছে। এই নিয়ে কোনও দ্বিধা বা দ্বন্দ্ব একেবারেই নেই ভারতীয় হিসেবে।

narendra modi in Independence Day 2023

তিনি লালকেল্লা থেকে দেশবাসীকে উন্নয়নের বার্তা দিয়েছেন। ২০৪৭ সালে ভারতের স্বাধীনতা দিবস ১০০ বছর পূর্তি। সেদিন ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে। আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আগামী বর ফের তিনি লালকেল্লায় আসবেন জাতীয় পতাকা উত্তোলন করতে। অর্থাৎ ফের দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি ফিরবেন বলে বার্তা দিয়েছেন। অর্থাৎ তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়বে বিজেপি।

প্রধানমন্ত্রী মোদী এদিন বিরোধীদেরও নিশানা করেছেন। তিনি বলেছেন একমাত্র মোদী সরকারই সময়ের আগে সব প্রকল্প বাস্তবায়িত করতে পেরেছে এর আগে যেটা কোনও দিন সম্ভব ছিল না। তিনি বলেছেন দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবারতন্ত্র, দুর্নীতি আর কাজ করার অনীহা। কিন্তু সেই তিনটি বাধা এখন ভারত কাটিয়ে উঠেছে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতবাসী এখন সরকারের উপরে বিশ্বাস করেন। এবং সরকারের উন্নয়নে আস্থা রাখেন। সেকারণেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে।

narendra modi in Independence Day 2023

প্রধানমন্ত্রী মোদী এদিন দেশের সন্ত্রাসবাদ নিয়েও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সিরিয়াল ব্লাস্টের জমানা এখন চলে গিয়েছে। দেশে জঙ্গি হামলাও অনেক কমে গিয়েছে। এমনকী নকশালদের আক্রমণও কমে গিয়েছে। তাঁরাও ধীরে ধীরে সমাজের মূল স্রোতে ফিরে আসছেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন ভারত আর থামবে না। এবার কেবল সামনের দিকে এগিয়ে চলবেন।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন তিনি দেশে মহিলাদের উন্নয়ন চান। দেশে ২ কোটি লাখপতি দিদি তৈরি করতে চান তিনি। নতুন দিকে এগিয়ে চলেছে ভারত। যার প্রভাব ১০০০ বছর পর্যন্ত থাকবে। এদিন মণিপুর নিয়েও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, গোটা দেশ মণিপুরের পাশে রয়েছে। কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+