Independence Day 2023: সামনের বছর ফের এখানেই দেখা হবে, লালকেল্লা থেকে দেশবাসীকে ইঙ্গিতপূর্ণ বার্তা মোদীর
আগামী বছর এই সময়ে এইখানে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের পতাকা উত্তলোন করে জাতীর উদ্দেশ্যে বার্তায় এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় মোদী সরকারের এটাই শেষ স্বাধীনতা দিবস উদযাপন।
আগামী বছর যে তিনি ফের ক্ষমতায় ফিরছেন তার ইঙ্গিত দিয়ে গেলেন। প্রধানমন্ত্রী মোদী এককথায় আত্মবিশ্বাসের সঙ্গে দেশবাসীকে বার্তা দিয়েছেন তিনিই আবার ফিরছেন প্রধানমন্ত্রী পদে এবং আগামী বছর এই লাল কেল্লায় দাঁড়িয়েই আগামী পাঁচ বছরের দেশের উন্নয়নের খতিয়েন তুলে ধরবেন তিনি।

২০২৪-এ লোকসভা ভোট। তার আগে এটাই প্রধানমন্ত্রী মোদীর শেষ স্বাধীনতা দিবস উদযাপন। লালকেল্লা থেকে দ্বিতীয় মোদী সরকারের এটাই ছিল শেষ জাতীয় পতাকা উত্তোলন। তার আগে এক প্রকার আত্মবিশ্বাসের সঙ্গেই ফের লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলনে তিনি আসবেন বলে বার্তা দিয়েছেন।
অর্থাৎ এবারও যে বিজেপিই কেন্দ্রে সরকার গড়বে তা নিশ্চিত করে দিয়েছেন তিনি। বিরোধী মহাজোট তাঁদের কিছু করতে পারবে না সেটার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এক কথায় তৃতীয়বারের জন্য যে ফের তিনিই প্রধানমন্ত্রী পদে বসবেন ৭৭ তম স্বাধীনতা দিবসের লালকেল্লা থেকে সেটা নিশ্চিত করে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
এক কথায় বিরোধীদের বার্তা দিয়েছেন তিনি। INDIA জোট যতই তঁর বিরুদ্ধে গলা তুলুক না কেন শেষ পর্যন্ত তিনিই যে ক্ষমতায় ফিরবেন সেটা নিশ্চিত করে দিয়েছেন। তাঁর জনপ্রিয়তাতে যে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি সেটা এক কথায় আত্মবিশ্বাসের সঙ্গে বার্তা দিয়েছেন তিনি।
দেশবাসীকে ২০৪৭ সাল পর্যন্ত উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। এর পরের বার বিজেপি সরকার ক্ষমতায় ফিরলে ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেকারণেই লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে েদশকে তৃতীয় অর্থনীতির দেশে পরিণত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।












Click it and Unblock the Notifications