Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Independence Day 2023 Live Updates: দশমবার লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রী মোদীর

মঙ্গলবার দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসে (Independence Day) লালকেল্লা (Red Fort) থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ

Aug 15, 2023, 8:58 am IST

২০২৪-এ লালকেল্লা থেকে ভাষণ দেবেন মোদী

২০২৪-এ রয়েছে লোকসভা ভোট। প্রধানমন্ত্রী মোদী বিশ্বাস ব্যক্ত করে বলেছেন, সামনের বছরের স্বাধীনতা দিবসেও তিনি এই লালকেল্লা থেকে ভাষণ দেবেন
Aug 15, 2023, 8:54 am IST

পরিবারবাদ-তুষ্টিকরণে সব থেকে বেশি ক্ষতি

পরিবারবাদ-তুষ্টিকরণে সব থেকে বেশি ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী
Aug 15, 2023, 8:50 am IST

কৃষিতে ড্রোন প্রযুক্তি কৌশল

মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিতে কৃষি ড্রোন প্রযুক্তি ব্যবহারের কৌশল শেখানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
Aug 15, 2023, 8:45 am IST

লালকেল্লা থেকে আশীর্বাদ চাইতে এসেছেন

প্রধানমন্ত্রী বলেন, তিনি লালকেল্লা থেকে আশীর্বাদ চাইতে এসেছেন। গত নয় বছরের কাজের জন্য আশীর্বাদ চাইতে এসেছেন
Aug 15, 2023, 8:42 am IST

নিজের বাড়ি পেতে সহজ শর্তে ঋণ

নিজের বাড়ি পেতে সহজ শর্তে ঋণ দেওয়া হবে, ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aug 15, 2023, 8:33 am IST

সেপ্টেম্বর থেকে বিশ্বকর্মা স্কিম

সেপ্টেম্বর থেকে সারা দেশে বিশ্বকর্মা স্কিম চালু করছে ট্র্রাডিশনাল স্কিলের জন্য। এর জন্য সরকার ১৩ থেকে ১৫ হাজার কোটি টাকা খরচ করবে
Aug 15, 2023, 8:32 am IST

দেশের অভ্যন্তরে পর্যাপ্ত নিরাপত্তার দাবি

প্রধানমন্ত্রী বলেছেন, আগে দেশে পরপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটত। এথন তা হয় না। নকশাল অধ্যুষিত এলাকাতেও নিরাপত্তায় উন্নতি
Aug 15, 2023, 8:31 am IST

5G সংযোগ সব থেকে দ্রুতগামী

প্রধআনমন্ত্রী বলেছএন, দেশে 5G সংযোগ হয়েছে সব থেকে দ্রুতগামী
Aug 15, 2023, 8:22 am IST

২০১৪ পর্যন্ত ছিল দুর্নীতির রাক্ষস

মোদী বলেন, ২০১৪ সালে এসে দেখি, দুর্নীতির রাক্ষস দেশকে গিলে খেয়েছে
Aug 15, 2023, 8:18 am IST

কেন্দ্রীয় সরকারি প্রকল্পে সাফল্যের উল্লেখ

আয়ুষ্মান ভারত, কিষাণ নিধি-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে সাফল্যের উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী
Aug 15, 2023, 8:17 am IST

আগামী ৫ বছরে মোদীতেই গ্যারান্টি

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আগামী পাঁচ বছরে মোদীতেই গ্যারান্টি। দেশ আর্থিক ক্ষেত্রে বিশ্বের প্রথম পাঁচে যাবে
Aug 15, 2023, 8:15 am IST

বিশ্ববাসীর বিশ্বাস

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসীর বিশ্বাস আমাদের ওপরে রয়েছে। কোনও যদি কিন্তু নয় বল আমাদের কোর্টে
Aug 15, 2023, 8:06 am IST

ছোট শহরও ডিজিটাল সাফল্যের অংশীদার

প্রধানমন্ত্রী বলেন, আজ ছোট শহরও ডিজিটাল সাফল্যের অংশীদার। জি ২০ সম্মেলনে বালিতে গিয়ে তাঁকে এই সাফল্য সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী
Aug 15, 2023, 7:59 am IST

কেউ রুখতে পারবে না

প্রধানমন্ত্রী বলেছেন, দুনিয়ায় ভারতকে কেউ রুখতে পারবে না। আমাদের পথ কেউ রুখতে পারবে না। কেউ দ্বিধায় ভুগবে না
Aug 15, 2023, 7:52 am IST

প্রভাব পরবর্তী হাজার বছরে

প্রধানমন্ত্রী বলেছেন, অমৃতকালে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার প্রভাব আগামী হাজার বছরে পড়বে
Aug 15, 2023, 7:51 am IST

৩০ বছর বয়সীদের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক

প্রধানমন্ত্রী এদিন বলেন, সারা বিশ্বের মধ্যে এই মুহূর্তে ৩০ বছর বয়সীদের সংখ্যা ভারতে সর্বাধিক
Aug 15, 2023, 7:49 am IST

প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে দেশ

প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই দেশের বিভিন্ন অংশ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন। দেশবাসী সেইসব এলাকার মানুষের পাশে রয়েছে
Aug 15, 2023, 7:46 am IST

মণিপুরের সমস্যা শান্তিতেই সমাধান

মণিপুরে হিংসা রয়েছে, মা বেটির ওপরে অত্যাচার হয়েছে। সেখানকার সমস্যা শান্তিতেই সমাধানের লক্ষ্য
Aug 15, 2023, 7:44 am IST

মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ। তিনি বলেছেন মণিপুরবাসীর সঙ্গে রয়েছে সমগ্র দেশ
Aug 15, 2023, 7:42 am IST

ভাষণের শুরুতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

ভাষণের শুরুতে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Aug 15, 2023, 7:41 am IST

১৪০ কোটি ভারতবাসীকে স্বাগত জানিয়ে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর

১৪০ কোটি ভারতবাসীকে স্বাগত জানিয়ে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aug 15, 2023, 7:39 am IST

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান বিচারপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়া ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন
Aug 15, 2023, 7:35 am IST

লালকেল্লায় পতাকা উত্তোলন

৭৭ তম স্বাধীনতার দিবসে লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aug 15, 2023, 7:34 am IST

রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

লালকেল্লায় যাওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aug 15, 2023, 7:33 am IST

লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার

লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার
Aug 15, 2023, 7:20 am IST

লালকেল্লায় গার্ড অফ অনার

লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়
Aug 15, 2023, 7:18 am IST

রাজঘাট হয়ে লালকেল্লায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এদিন সকালে সরকারি বাসভবন থেকে রাজঘাট হয়ে লালকেল্লায় পৌঁছন
Aug 15, 2023, 7:17 am IST

লালকেল্লায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় পৌঁছেছেন
Aug 14, 2023, 7:33 pm IST

ভারতের মর্যাদা বেড়েছে

ভারত বিশ্ব মঞ্চে ন্যায্য অবস্থান পুনরুদ্ধারই শুরু করেনি, মর্যাদাও উন্নত করেছে
Aug 14, 2023, 7:31 pm IST

চন্দ্রযান-৩-র কথা উল্লেখ

রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে চন্দ্রযান থ্রি মিশনের কথা। তিনি বলেছেন, এখনও অনেক দূর যেতে হবে
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+