Independence Day 2023: মাটিকে প্রণাম করে, শহিদদের শ্রদ্ধা জানিয়ে পালিত হবে স্বাধীনতা দিবস: যোগী
স্বাধীনতা দিবস দিনটি আসতে আর বেশি বাকি নেই, তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মন কি বাত’ অনুষ্ঠানে 'মেরি মাটি মেরা দেশ’ প্রচারাভিযানের কথা ঘোষণা করেন। নিজের দেশের জন্য আত্মবলিদান করা বীর শহিদ এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে।
৯ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত দেশজুড়ে 'মেরি মাটি মেরা দেশ’-এর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলতি বছর দেশবাসী ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করবেন। মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, মাটির কাছে মাথা নত করে বীর সৈনিকদের শ্রদ্ধা জানানো হবে। গ্রাম থেকে শহর ও রাজধানী লখনউতে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কাকোরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্চ প্রাণ গ্রহণ করবেন এবং শহিদদের পরিবারকে সম্মান জানাবেন। সেই সঙ্গে ৭৫ টি চারা গাছ রোপণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এক সপ্তাহের অনুষ্ঠানের আয়োজন করবেন।
মঙ্গলবার স্বাধীনতা দিবসের জন্য কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই বিশেষ দিনটি সবার জন্য। যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে রাজ্যের প্রতিটি নাগরিক যোগদান করতে পারেন। ১৫ অগাস্ট লখনউতে আয়োজিত হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রতিটি গ্রাম ও শহরের মানুষ যাতে দেখতে পারেন তার ব্যবস্থা করবেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে সিকিম রাজ্যের সাংস্কৃতিক দল একটি বিশেষ উপস্থাপনা করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট নেতা, মন্ত্রীরা, স্থানীয় জনপ্রতিনিধিরা, সশস্ত্র বাহিনী, আধাসামরিক বাহিনী, পুলিশ বাহিনী-ষ আর অন্যান্যরা। এদিন বীর শহিদদের শ্রদ্ধা জানানো হবে।
এই বিশেষ অনুষ্ঠানে প্রতিটি নাগরিককে হাতে মাটি বা মাটির প্রদীপ নিয়ে পঞ্চপ্রানের জন্য অঙ্গীকারবদ্ধ হবেন। তিনি আর বলেন, আগের বছর 'হর ঘর তেরঙ্গা’-য় ছয় কোটির বেশি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এবারও কিন্তু আগের বছরের মতোন প্রতিটি বাসভবন, শিল্প প্রতিস্থান, ব্যবসা প্রতিস্থান, সরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হবে। তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি জায়গায় যেন জাতীয় পতাকা পৌঁছায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
যোগী আরও বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাটি, বীরদের স্যালুট জানিয়ে মেরি মাটি মেরি দেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। প্রতিটি গ্রামে ও শহরে অনুষ্ঠানের মাধ্যমে বীর শহিদদের জন্য শিলালিপির উদ্বোধন করা হবে। তিনি আরও বলেন, মোট ৩৫ কোটি চারা গাছ রোপন করতে হবে,স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৫ কোটি চারা গাছ রোপন করতে হবে। জলাশয় থেকে সরোবের কাছে চারা গাছ রোপন করার নির্দেশ দিয়েছেন যোগই আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications