Independence Day 2023: কীভাবে স্বাধীনতা দিবস কাটাবেন ভাবছেন, চিন্তা নেই, রইল টিপস
প্রতিবছর দেশবাসী আড়ম্বরের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করে থাকেন, পাড়ায় পাড়ায় সেদিন সকলে জমায়েত হয়ে দেশের পতাকা উত্তোলন করে মিষ্টি বিতরণ করেন। চলতি বছরও স্বাধীনতা দিবসের আগেই দেশজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই বছর ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করবেন দেশবাসী। এই দিনটির সঙ্গে সকলেরই এক আলাদা আবেগ জড়িয়ে রয়েছে।
সামাজিক অনুষ্ঠান, পতাকা তোলা, কুচকাওয়াজের আয়োজন করা হয় পাড়ায় পাড়ায়। সেই সঙ্গে সকলে দেশাত্মবোধক গান গাওয়া হয়। এভাবে স্বাধীনতা দিবস পালন করেন সকলে। যদি এই দিন আপনিও বাড়িতে থাকেন, তাহলে আপনার পরিবারের সঙ্গে আনন্দের সঙ্গে কাটাতে চান আর দিনটি কীভাবে কাটাবেন ভাবছেন বা ২০২৩ সালে একটু অন্যভাবে স্বাধীনতা দিবস কাটাতে চাইছেন, চিন্তা নেই রইল আপনার জন্য এই টিপস।

বাড়ির সদস্যদের জন্য রান্না করুন
চলতি বছর স্বাধীনতা দিবসের দিন আপনি রান্না করে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করুন। সকালবেলা ঘুম থেকে উঠে পতাকা তুলে সদস্যদের জন্য রান্না করুন। পতাকার রংয়ের শাক সবজি দিয়ে তরকারি করুন। চাটনি করুন, আবার পতাকার রংয়ের কেক বানানোর , এতে দেখবেন তারাও যেমন খুশি হবে। আপনারও কিন্তু বেশ ভালো লাগবে।
ঘুরে আসতে পারেন
এই সময়ে আপনারা ছোটখাটো কোনও জায়গায় ঘুরতে যেতে পারেন। দু’ তিন দিন কোথাও ঘুরে আসতে পারেন। বর্ষাকাল সমুদ্র সৈকতে ঘুরতে গেলে বেশ ভালো লাগবে। এক কাপ চায়ে চুমুক দিয়ে হোটেলের ব্যালকনিতে বসে সমুদ্র দেখার মজাটাই যেন অন্যরকম।
স্বাধীনতার সিনেমা দেখুন
যদি আপনি এদিন বাড়িতেই থাকেন তাহলে পরিবারের সকলের সঙ্গে দেশাত্মবোধক সিনেমা দেখুন। এতে আপনি দেশের মুক্তিযোদ্ধাদের সম্পর্কে আরও জানতে পারবেন। আপনার পছন্দের সিনেমা গুলো আপনি দেখতে পারেন।

ঘুড়ি ওড়ান
সারাদিন খাওয়া-দাওয়া সিনেমা দেখার পর আপনি বিকেল বেলা আনন্দ করে পতাকার রংয়ের ঘুড়ি কিনে সেটা ওড়ান। এতে আপনি সকলের সঙ্গে সময় অনেকক্ষণ কাটাতে পারবেন। সেই সঙ্গে লাউডস্পিকারে দেশাত্মবোধক গান চালিয়ে তা শুনুন। এতে আপনার পরিবারের সঙ্গে সময় কাটানো হবে, আবার আনন্দ করে স্বাধীনতা দিবস পালন করতে পারবেন।
তেরঙ্গার রঙের পোশাক পরুন
এই বিশেষ দিনে আপনি পতাকার রংয়ের পোশাক পরবেন, দেখবেন আপনার মনও খুব খুশি হবে। সেই সঙ্গে আপনাকে দেখতেও খুব সুন্দর লাগবে। কলেজে যখন পতাকা তুলতে যাবেন, পতাকার রংয়ের পোশাক পরে গেলে সেটি দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগবে।
দেশের ইতিহাস জানার জন্যে গল্পের বই পড়ুন
যদি আপনি দেশের ইতিহাস আরও জানতে চান তাহলে স্বাধীনতা দিবসের দিন পরিবারের সঙ্গে বিছানায় বসে দেশের গল্প লেখা আছে এমন বই পড়ুন। যেমন- দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, জালিয়ানওয়ালাবাগ, ১৯৯৯ দ্য রিয়েল স্টোরি এই গল্পগুলি আপনি পড়তে পারেন। এতে আপনি দেশের অনেক কিছুই জানতে পারবেন। এভাবে কাটিয়ে দিতে পারেন ২০২৩ সালের স্বাধীনতা দিবস। তারপর অপেক্ষা আরও এক বছরের।












Click it and Unblock the Notifications