Independence Day 2023: লালকেল্লায় শূন্য আসন, মোদীকে কোন বার্তা দিলেন খাড়গে?
দ্বিতীয় মোদী সরকারের শেষ স্বাধীনতা দিবস অনুষ্ঠান। ২০২৪-র লোকসভা ভোটের আগে শেষবারের মতো লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দেয়নি কংগ্রেস। লালকেল্লায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের চেয়ার খালিই পড়ে রইল।
তারপরেই মল্লিকার্জুন খাড়গে তাঁর অনুপস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের ইতিহাসে সব প্রধানমন্ত্রীরকই কোনও না কোনও অবদান রয়েছে। কিন্তু আজ স্বাধীনতা দিবসে কেবল মাত্র একজন প্রধানমন্ত্রীই তাঁর অবদানের দাবি করছেন।

প্রসঙ্গত উল্লেখ্য লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে খাড়গের না থাকার নেপথ্যে নিরাপত্তার কারণ রয়েছে বলে দাবি করা হয়েছে। লালকেল্লায় স্বাধীনতা িদবসের অনুষ্ঠানে যোগ না দিলেও নিজের বাড়িতে এবং কংগ্রেসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন খাড়গে। এবং নিরাপত্তার কারণেই তিনি লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠীনে যোগ দিতে যাননি বলে জানিয়েছেন।
তবে এদিন ট্যুইটে মোদী সরকারকে আক্রমণ করতে ছাড়েননি মল্লিকার্জুন খাড়গে। জওহর লাল নেহরুর সঙ্গে গান্ধীজির ছবি দিয়ে টুইটে খাড়গে লিখেছেন, প্রধানমন্ত্রী মোদী দেশের উন্নয়নে এবং কাজে অন্য প্রধানমন্ত্রীদের অবদানকে অস্বীকার করার চেষ্টা করে চলেছেন। কেবল নিজের কাজের কৃতিত্ব জাহির করে চলেছেন।

দেশের উন্নয়নে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পি ভি নরসিমা রাও, মনমোহন সিং এমনকী অটল বিহারী বাজপেয়ীর অবদান রয়েছে বলে দাবি করেছেন খাড়গে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী কেবল গত কয়েক বছরে তাঁর কাজকেই জাহির করছেন বলে অভিযোগ করেছেন।
এতে দেশবাসীর কাছে ভুল বার্তা যাচ্ছে বলে দাবি করেেছন খাড়গে। এইমস, আইআইটি , আইআইএমগুলি আগের প্রধানমন্ত্রীরাই তৈরি করে গিয়েছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধীর সময়ে নেওয়া একাধিক সিদ্ধান্তের কারণে ভারত আত্মনির্ভরতার পথে এগোতে পেরেছে। তিনি অভিযোগ করেছেন মোদী সরকারের সময়ে ভারতের সংবিধান, গণতন্ত্র এবং প্রতিষ্ঠীনগুলি ভয়াবহ পরিস্থিতির শিকার হতে শুরু করেেছ।
বিরোধীদের কষ্ঠ রোধ করতে নয়া পন্থা নিয়েছে মোদী সরকার। বিভিন্ন এজেন্সিকে দিয়ে ভয় দেখানো হচ্ছে। বিরোধী দলের নেতাদের বাড়িতে রেড করানো হচ্ছে। যা একেবারেই অগণতান্ত্রিক বলে তীব্র আক্রমণ শানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications