Independence Day 2023: চলতি বছরে স্বাধীনতা দিবসে কেন্দ্রের নয়া পরিকল্পনা, কী কী রয়েছে তাতে

দেশজুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিতে যেন তুঙ্গে। প্রতি বছরের মতো এই বছরও ১৫ অগাস্ট দেশজুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। চলতি বছর ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করবেন ভারতবাসী। দুশো বছর ব্রিটিশ শাসনের পর এই বিশেষ দিনে ভারত স্বাধীনতা লাভ করেছিল। চলতি বছরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা উত্তোলন করবেন এবং জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। ২০২৩ সালে দিল্লির লাল কেল্লায় স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন করা হচ্ছে।

চলতি বছরে এই বিশেষ দিনে ১৮০০ জন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষক, নার্স, কৃষক, জেলে, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নির্মাণকাজে জড়িত শ্রমিক এবং নানান সেক্টরের শ্রমিকদের আমন্ত্রণ জানানো হয়েছে এই বিশেষ দিনে। এবার থাকছে আরও একটি চমক। দিল্লির ১২টি জায়গায় ১২টি 'সেলফি পয়েন্ট’ স্থাপন করেছে কেন্দ্রীয় সরকার।

Independence Day 2023

এই সেলফি পয়েন্টগুলিতে সাধারণ মানুষ সেলফি তুলে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সামিল হতে পারবেন। ১৫ থেকে ২০ অগাস্ট পর্যন্ত MyGov portal –এ প্রতিরক্ষা মন্ত্রকের থেকে অনলাইনের মাধ্যমে একটি সেলফি প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এখানে অংশ নেওয়ার জন্য আপনার এক বা তার বেশি সেলফি তুলে এই পোর্টালে আপলোড করার কথা বলা হয়েছে। এই অনলাইন সেলফি প্রতিযোগিতা থেকে মোট বারো জনকে বেছে নেওয়া হবে। বিজয়ীদের ১০ হাজার টাকা করে পুরষ্কার পর্যন্ত দেওয়া হবে।

চলতি বছর প্রধানমন্ত্রীকে তেরঙা উত্তোলন করতে সাহায্য করবেন মেজর নিকিতা নায়ার ও মেজর জেসমিন কৌর। এই প্রথমবারের মতো, দুটি ALH (অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মার্ক ) ধ্রুব হেলিকপ্টার লাল কেল্লায় অনুষ্ঠান চলাকালীন ফুলের বর্ষণ করতে ব্যবহার করা হবে।

স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার বদলে তেরঙ্গা করলেন। সেই সঙ্গেই সকল দেশবাসীকে নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে তেরঙ্গার ছবি রাখার জন্য আর্জি জানিয়েছেন।

Independence Day 2023


রবিবার সকালে তিনি একটি টুইট করে জানান, আসুন, 'হর ঘর তেরঙ্গা’ অভিযানের উদ্দীপনায় আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার ডিপি বদলাই। এবং দেশের সঙ্গে আমাদের বন্ধন দৃঢ় করার এই অভিনব প্রচেষ্টার দিকে আমরা আরও এগিয়ে যাই।'

উল্লেখ্য, শুক্রবার নরেন্দ্র মোদী ১৩ থেকে ১৫ অগাস্ট হর ঘর তেরঙ্গা প্রচারে অংশ নেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। তিনি এও জানান, পতাকার সঙ্গে প্রতিটি ভারতীয় আলাদা একটা আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। আপনাদের সকলকে হর ঘর তেরঙ্গার অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। যদি আপনিও দেশের পতাকা নিয়ে ছবি আপলোড করতে চান তাহলে এখানে আপলোড করুন- https://harghartiranga.com

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+