Independence Day: 'আপনজন হারানোর যন্ত্রণা দেয়', জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আর কি বললেন রাষ্ট্রপতি কোবিন্দ
কাউন্টডাউন শুরু! রাত পোহালেই ৭৫ তম স্বাধীনতা দিবস। ইতিমধ্যে সেজে উঠেছে গোটা দেশ। শুধু তাই নয়, আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ। সেজে উঠেছে লালকেল্লা। রবিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।
কাউন্টডাউন শুরু! রাত পোহালেই ৭৫ তম স্বাধীনতা দিবস। ইতিমধ্যে সেজে উঠেছে গোটা দেশ। শুধু তাই নয়, আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ। সেজে উঠেছে লালকেল্লা। রবিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।
তবে এই বছরও করোনা পরিস্থিতিতে ছোট করে হচ্ছে সমস্ত অনুষ্ঠান। সতর্ক থাকার কথা বলছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। স্বাধীনতা দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সেখানে সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, করোনা এখনও চলে যায়নি।

ফলে সাবধান থাকার কথা কোবিন্দের মুখে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আরও কি বললেন রাষ্ট্রপতি?
১) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রামনাথ কোবিন্দ বলেন, দেশে সংক্রমণ কমলেও করোনা এখনও চলে যায়নি। ফলে সাধারন মানুষকে করোনা বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে দ্রুত ভ্যাকসিন নেওয়ার কথাও মানুষকে বলেন কোবিন্দ। তাঁর মতে করোনার বিরুদ্ধে একমাত্র রক্ষাকবচ ভ্যাকসিন। ৫০ কোটির বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। সকলকে আবেদন করছি সকলে ভ্যাকসিন নিন ও সকলকে উৎসাহিত করুন।
২) করোনাতে যারা সামনে থেকে লড়াই করছেন তাঁদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি কোবিন্দ। যেভাবে সামনে থেকে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা লড়াই করছেন সে প্রশংসা রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে এদিন। একই সঙ্গে করোনা যোদ্ধাদেরও কাজের প্রশংসা করেন কোবিন্দ।
তাঁর মতে, স্বাস্থ্য কর্মী থেকে ডাক্তাররা যেভাবে সাহায্য করেছে তাতেই করোনার সেকেন্ড ওয়েভ দ্রুত কন্ট্রোলে আনা গিয়েছে। তবে করোনার কারণে যেভাবে মৃত্যু হয়েছে দেশে তা যন্ত্রণাদায়ক। এমনকি কোবিন্দ নিজে কাছের মানুষ হারানোর যন্ত্রণা উপলব্ধি করেছেন। ফলে সেই সমস্ত পরিবারকে এদিন সমবেদনা জানান রাষ্ট্রপতি।
৩) করোনার কারণে বিনা পয়সায় রেশন আগামী দিওয়ালি পর্যন্ত দেওয়া হবে। করোনার কারণে ৬ লক্ষ ২৮ হাজার কোটি টাকার প্যাকেজ সরকার ঘোষণা করেছে। শহর ও গ্রামীণ সব ক্ষেত্রেই উন্নয়ন চোখে পড়ছে। ভারতের গ্রামীণ এলাকাকে উন্নত করাই আমাদের লক্ষ্য। কারণ মূল ভারতের বাস গ্রামীণ ভারতেই। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে এমনটাই জানিয়েছেন তিনি।
৪) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের শুরুতেই এদিন উঠে এসেছে অলিম্পিকের কথা। কোবিন্দ বলেন, টোকিও অলিম্পিকে ইতিহাস তৈরি করেছে ভারত। সবচেয়ে বেশি পদক জিতেছে। মহিলাদের অবদানের কথাও উঠে আসে তাঁর ভাষণে। কোবিন্দ বলেন, দেশের মেয়েরা এগিয়ে এসে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের সব অভিভাবকদের মেয়েদের এগিয়ে দিতে আবেদন করব।
৫) কাশ্মীর নিয়েও বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, কাশ্মীরে নবজাগরণের সূচনা আমি দেখতে পাচ্ছি। সবপক্ষের সঙ্গে সরকার আলোচনা করেছে। আগামী দিনে কাশ্মীর উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তাঁর বিশ্বাস দেশের মানুষের সামনে তুলে ধরেন।
৬) গণতন্ত্রের নতুন ভবন, সংসদ ভবন নতুন করে তৈরি হতে চলেছে। এই ভবন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যাবে। ৭৫ তম জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে এমনটাই বক্তব্যে রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
৭) এছাড়াও রাষ্ট্রপতি কোবিন্দ তাঁর ভাষনে পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মানুষকে পরিবেশ নিয়ে সতর্ক হওয়ার কথা বলেন। পাশাপাশি করোনার কারণে যে সমস্ত মানুষ সমস্যায় পড়েছেন তাঁদের পাশে থাকার বার্তা দেন রাষ্ট্রপতি। তাঁর দাবি, সরকার পাশে আছে এই সমস্ত মানুষের।
এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনার কথা এদিন তাঁর ভাষনে তুলে ধরেন কোবিন্দ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications