স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে মোদীর বড় ঘোষণা! সেনার তিন বাহিনী নিয়ে নতুন পদ
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিনের ভাষণের শুরুতেই নরেন্দ্র মোদী জানান, তাঁর সরকার সমস্যা থেকে দূরেও সরে আসেনা, আর সমস্যা প্রতিপালনও করে না।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিনের ভাষণের শুরুতেই নরেন্দ্র মোদী জানান, তাঁর সরকার সমস্যা থেকে দূরেও সরে আসেনা, আর সমস্যা প্রতিপালনও করে না। এভাবেই এদিন রাজধানী থেকে সারা দেশের উদ্দেশে নিজের ভাষণ শুরু করেন নরেন্দ্র মোদী। দেশের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে এদিন মোদী বক্তব্য রাখার পাশাপাশি, লালাকেল্লা থেকে ঘোষণা করেন প্রতিরক্ষা প্রধানের পদের বিষয়ে।

PM Modi: Our security forces are our pride. To further enhance coordination between our forces, I announce a big decision today,India will now have a Chief of Defence Staff- CDS. This is going to make the forces even more strong pic.twitter.com/sLH3wnuyrp
— ANI (@ANI) August 15, 2019
প্রধানমন্ত্রী জানিয়ে দেন এবার থেকে ভারতীয় পদাতিক, ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ুসেনা সংঘবদ্ধভাবে পেতে চলেছে 'চিফ অফ ডিফেন্স স্টাফ' বা প্রতিরক্ষা প্রধান।মোদী বলেন, দেশের সশস্ত্র বল দেশের গর্ব। আর এই শক্তিকে আরও বেশি শানিয়ে নিতে দেশের প্রয়োজন আরও পোক্ত প্রতিরক্ষা। প্রধানমন্ত্রী লাালকেল্লা থেকে ঘোষণা করেন ,'দেশ এবার পেতে চলেছে প্রতিরক্ষা প্রধান'। এই নতুন পদের দ্বারা ভারতের সশস্ত্র বাহিনী আরও মজবুত হবে বলে দাবি মোদীর।
----PM Modi: Those who give protection to terrorism and support it must be exposed. Bangladesh, Afghanistan, Sri Lanka also are affected by terrorism. All countries in the world need to come together to fight this menace pic.twitter.com/Ca56o8nOGB
— ANI (@ANI) August 15, 2019
প্রতিরক্ষা প্রসঙ্গে বক্তব্য রাখবার পাশাপাশি মোদী এদিন সন্ত্রাসবাদ নিয়েও বক্তব্য রাখেন। নাম না করে এদিনও ফের একবার পাকিস্তানকে নিশানায় রেখে মোদী বলেন, 'যারা সন্ত্রাসবাদকে নিরাপত্তা দেয় তাদের মুখোশ খুলে দেওয়া উচিত। বাংলাদেশ ,আফগানিস্তান ,শ্রীলঙ্কাও সন্ত্রাসবাদের দ্বারা বিপর্যস্ত। বিশ্বের সমস্ত দেশের একসঙ্গে আসা উচিত ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। ' রাজধানীর বুকে লালকেল্লা থেকে এভাবেই পাকিস্তানকে আক্রমণ করেন ভারতের প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications