'অসমের ভূমিপুত্রদের স্বার্থ যেকোনও মূল্যে রক্ষা করা হবে', সিএএ নিয়ে এবার বার্তা সোনোয়ালের

নাগরিকত্ব ইস্যুতে যে অসম কতটা বিধ্বস্ত তা বছরের শুরুতে অসমের জোরহাট, নগাঁও, ডিব্রুগড়ে নববর্ষ পালনের ধরনেই বোঝা গিয়েছে। সেখানে ভয়াবহ এক মিছিলে সিএএর বিরোধিতার মাধ্যমেই বর্ষবরণ করা হয়।

নাগরিকত্ব ইস্যুতে যে অসম কতটা বিধ্বস্ত তা বছরের শুরুতে অসমের জোরহাট, নগাঁও, ডিব্রুগড়ে নববর্ষ পালনের ধরনেই বোঝা গিয়েছে। সেখানে ভয়াবহ এক মিছিলে সিএএর বিরোধিতার মাধ্যমেই বর্ষবরণ করা হয়। এর আগে সিএএ পাশ হতেই দেশে প্রথম আগুন জ্বলেছিল অসমে। যে রাজ্য ততদিনে এনআরসি-র প্রভাবে প্রভাবিত ছিল। নাগরিকত্ব ইস্যু নিয়ে অগ্নিগর্ভ অসম এখন শান্ত হলেও, এবার সেখানের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই ইস্যুতে মুখ খুললেন।

সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রের অবস্থান নিয়ে কী জানালেন?

সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রের অবস্থান নিয়ে কী জানালেন?

অসের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, সেখানের সরকারের সঙ্গে কেন্দ্রের আলোচনা হয়েছে ইতিমধ্যেই। তিনি বলেন, ' সরকার কেন্দ্রকে পরামর্শ দিয়েছে , কেন্দ্র এই মুহূর্তে নাগরিকত্ব সংশোধনী বিলের নিয়ম কানুন গড়ার বিষয়ে এগিয়ে যাচ্ছে। 'এরপরই তিনি বলেন, এই প্রক্রিয়ায় রাজ্যসরকারের ভাবনাকে সঙ্গে নিয়েই কেন্দ্র এগিয়ে যেতে চায়। যাতে অসমের ভূমিপুত্রদেক স্বার্থ সুরক্ষিত থাকে।

 ভূমিপুত্ররা সমঝোতা করবেন না..

ভূমিপুত্ররা সমঝোতা করবেন না..

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, অসমের ভূমিপুত্রদের কোনও মতেই সমঝোতার রাস্তায় যেতে হবে না। কোনও মূল্যেই যে তা অসমে হবে না, তা আরও একবার স্পষ্ট করে দেন সর্বানন্দ সোনোয়াল। তিনি, আর্জি জানান, যাতে অসমের মানুষ তাঁকে বিশ্বাস করেন। তাঁর ওপর আস্থা রাখেন।

অসমের মানুষের প্রতি সোনোয়ালের বার্তা

অসমের মানুষের প্রতি সোনোয়ালের বার্তা

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যবাসীর কাছে আবেদন করেন ,' আমি আপনাদের ছেলে। আমরা ক্ষমতায় আছি আপনাদের আশীর্বাদে। আমরা ভূমিপুত্ররা এই সরকার চালাচ্ছি ২০১৬ সাল থেকে। কখনও মানুষের অধিকার নিয়ে সমঝোতা করিনি। আমাকে দয়া করে আপনাদের থেকে আলাদা করবেন না। আমি কোথায় যাব আপনারা এরকম করলে? একটু দেখুন , সমস্ত মিথ্য়া প্রচার বন্ধ হবে। '

'মিথ্যা প্রচার' নিয়ে সরব সোনোয়াল

'মিথ্যা প্রচার' নিয়ে সরব সোনোয়াল

এদিন মিথ্যা প্রচার নিয়ে সরব হয়ে যান সোনোয়াল। তিনি বলেন নাগরিকত্ব ইস্যুতে যাবতীয় মিথ্যা প্রচার চালাচ্ছে বিরেধীরা। তবে তিনি এবিষয়ে আশ্বস্ত করেন যে, তাঁর সরকার অসমের ভূমিপুত্রদের বিরুদ্ধে একচুল পদক্ষেপ নেবে না। তিনি বলেন, ' যাঁরা আমাকে নির্বাচিত করেছেন তাঁদের স্বার্থ রক্ষা না করতে পারলে আমার মুখ্যমন্ত্রী থাকার কোনও প্রশ্নই হয়না। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+