পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা মূলক উৎক্ষেপন
পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৩ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা মূলক উৎক্ষেপন
পরমাণু অস্ত্রে শক্তিধর দেশগুলির মধ্যে ভারতও রয়েছে। বুধবার ওড়িশার আবুল কালাম দ্বীপে পরমাণু অস্ত্র বহনে ক্ষমত অগ্নি-৩ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপন করল ভারত। ভারতের অগ্নি সিরিসের ক্ষেপনাস্ত্রগুলির অধিকাংশই পরমানু অস্ত্র বহনে সক্ষম। এর আগে কম দূরত্বে পৃথ্বি ক্ষেপনাস্ত্রের উৎক্ষেপন পরীক্ষা করা হয়েছে। তাতেও সফল হয়েছে ভারত।

পরমানু শক্তিধর দেশগুলির সঙ্গে পাল্লা দিতে ক্রমশ সক্ষম হয়ে উঠছে ভারত। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সেনাবাহিনীর আধুনিকীকরণে জোর দিয়েছে। একাধিক অত্যাধুনিক অস্ত্র কেনা থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধ বিমানের সংযুক্তিকরণ হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে। ঠিক সেকরকম ভাবে একাধিক ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে। সেরকমই বুধবার ওড়িশার আবদুল কালাম দ্বীপে পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূর রেঞ্চের অগ্নি-৩ মিসাইলের সফল উৎক্ষেপন করা হয়েছে। ভারতের পরমাণু অস্ত্রের ক্ষেত্রে অগ্নি-২ রেঞ্জই মূলত ব্যবহার করা হয়ে থাকে।
ভূমি থেকে ভূমি এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপন সফল হয়েছে বলে জানা গিয়েছে। ভারত এখন পরমাণু অস্ত্রে অনেকটাই শক্তি বাড়িয়ে ফেলেছে। নৌসেনাও পরমাণু অস্ত্র ব্যবহারে সক্ষম। আইএনএস অরিহান্তও পরমাণু অস্ত্রের পরীক্ষামূলক ব্যবহারে সক্ষম। কাজেই নৌসেনা এবং বায়ু সেনা উভয়কেই পরমাণু অস্ত্র ব্যবহারে শক্তিশালী করে তুলেছে ভারত।












Click it and Unblock the Notifications