IND vs NZ, World Cup 2023: বিশ্বজয়ের পথে একধাপ এগোল ভারত, টিম ইন্ডিয়াকে অভিনন্দন মোদী-রাহুলের
সেমিফাইনালে জয়ের জন্য ভারতকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। ৭০ রানে বিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।
ম্যাচ শেষ হওয়ার পর এক্স মাধ্যমে পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে মহম্মদ শামির প্রশংসাও করেছেন তিনি। এদিনের এই গুরুতিবপূর্ণ ম্যাচে সাতটি উইকেট নিয়েছেন মহম্মদ শামি।

মোদী টুইটে লিখেছেন, দক্ষতার সঙ্গে খেলে ফাইনালে প্রবেশ করল ভারত। টিমের ব্যাটিং ও বোলিং দুটোই মনে রাখার মতো। ফাইনালের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি। একটি নয়, আরও একটি টুইট করেছেন মোদী। সেখানেই উল্লেখ করেছেন শামির কথা। তিনি বলেছেন, শামির এই অসাধারণ বোলিং আগামী প্রজন্ম মনে রাখবে। এমন বোলিং-এর জন্য আলাদাভাবে শামিকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। ভারত যেন বিশ্বকাপ ঘরে আনে, এই কামনা জানিয়েছেন তিনি।
এদিন মনে রাখার মতো ব্যাটিং করেছেন বিরাট কোহলিও। একদিনের ক্রিকেটে ৫০ তম সেঞ্চুরি করেছেন তিনি। মাত্র ৪ উইকেটে ৩৯৭ রান তুলতে সক্ষম হয় ভারত। শতরান করেছেন শ্রেয়াস আইয়ারও। ভাল খেলেছেন শুভমন গিল ও রোহিত শর্মা।
ভারতের দুর্দান্ত বোলিং-এর মুখে ৩২৭ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। বিশ্বকাপে এবার রানের নিরিখে সবার ওপরে রয়েছেন বিরাট কোহলি আর উইকেট-এর নিরিখে প্রথম মহম্মদ শামি। এদিন বিপক্ষের ব্যাটিং লাইন আপে একাই ধস নামিয়ে দেন মহম্মদ সামি। এদিন ভারতের এই জয় ঘিরে উল্লাসে মেতে ওঠেন ক্রিকেটপ্রেমীরা।












Click it and Unblock the Notifications