Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ind vs Aus In CWC 2023 Final: ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচ হতে দেব না! হুমকি খালিস্তানি জঙ্গি পান্নুর

Ind vs Aus In CWC 2023 Final: বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। উত্তেজনা এবং আবেগে ফুটছে গোটা দেশ। আর এর মধ্যেই বিশ্বকাপ ফাইনাল ভেস্তে দেওয়ার হুমকি খালিস্তানি জঙ্গি নেতা Gurpatwant Singh Pannun-র।

নতুন একটি ভিডিওতে এমনই হুঁশিয়ারি এই জঙ্গি নেতার। যা ঘিরে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। যদিও এহেন হুমকিকে গুরুত্ব দিতে নারাজ ভারত। খালিস্তানপন্থী নেতা হরদীপ নিজ্জরের হত্যাকাণ্ডের পর থেকে ভারতকে (Ind vs Aus In CWC 2023 Final) লাগাতার হুমকি দিচ্ছে খালিস্তানি এই জঙ্গি সংগঠনের নেতা Gurpatwant Singh Pannun।

Ind vs Aus In CWC 2023 Final

একাধিক ভিডিওতে বিভিন্ন ধরনের হুমকি দিতে শোনা যায় তাঁকে। তবে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার (Ind vs Aus In CWC 2023 Final) বিরুদ্ধে যখন ভারত আগামীকাল রবিবার খেলতে নামছে তখনই নয়া ভিডিও প্রকাশ করে ভারতকে হুমকি এই জঙ্গি নেতার।

ভিডিও'তে তার দাবি, ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচ (Ind vs Aus In CWC 2023 Final) আহমেদাবাদে হতে দেওয়া হবে না। শুধু তাই নয়, ১৯৮৪ শিখ দাঙ্গা এবং ২০০২ সালের গুজরাত দাঙ্গার প্রসঙ্গ তুলেও ভারতকে বার্তা পান্নুর। যদিও বিষয়কে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ভারত। তবে আহমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ঘিরে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মহারণের সাক্ষী (Ind vs Aus In CWC 2023 Final) থাকতে মাঠে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর গলা ফাটাতে কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত হবেন। আর এহেন বিগ ইভেন্টে কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় সেজন্যে সতর্ক সে রাজ্যের পুলিশ-প্রশাসন।

একেবারে কড়া নিরাপত্তার চাদরে মূড়ে ফেলা হয়েছে গোটা স্টেডিয়ামকে। এমনকি খেলোয়ারদের নিরাপত্তায় থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও গোটা আহমেদাবাদ জুড়েও কয়েক হাজার নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সতর্ক অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলিও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+