‘বাতিল করতে হবে কৃষি আইন, অন্যথায় স্তব্ধ হবে রেল’, রেল রোকো কর্মসূচীর হুঁশিয়ারি কৃষকদের
‘বাতিল করতে হবে কৃষি আইন, অন্যথায় স্তব্ধ হবে রেল’, রেল রোকো কর্মসূচীর হুঁশিয়ারি কৃষকদের
কেটে গিয়েছে প্রায় দু-সপ্তাহের বেশি সময়। এখনও মেলেনি রফা সূত্র। এদিকে এখনও কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে অনড় বিক্ষুব্ধ কৃষকরা। এখনও অবরুদ্ধ দিল্লি সীমান্তের একটা বড় অংশ। অন্যদিকে দিন যত গড়াচ্ছে ততি বাড়ছে আন্দোলনের তেজ। বাড়ছে জমায়েতও। এমতাবস্থায় এবার তিনটি কৃষি আইন দ্রুত প্রত্যাহার না করা হলে দেশব্যাপী রেল রোকো কর্মসূচীর ডাক দিল আন্দোলনরত কৃষকরা।

অন্যদিকে বিতর্কিত কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত তাঁরা যে কোনওভাবেই আন্দোলন প্রত্যাহারের রাস্তায় হাঁটবেন না তা বৃহস্পতিবার আরও একবার স্পষ্ট করে দিলেন কৃষক ইউনিয়নের নেতারা। এই বিষয়ে এদিন আন্দোলনরত কৃষকদের তরফে একটি বিবৃতিও প্রকাশ করা হয় বলে জানা য়াচ্ছে। যেখানে কৃষি আইন প্রত্যাহার করা না হলে দেশব্যাপী রেল রোকোর হুঁশিয়ারি দেন কৃষক নেতা বুটা সিং।
ওই বিবৃতিতেই কৃষকদের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়, “ আমরা একাধিকবার বৈঠক করেছি কোনও কাজ হয়নি। আমরা ১০ ডিসেম্বর পর্যন্ত সমসসীমাও দিয়েছিল। আজই তা শেষ হচ্ছে কিন্তু প্রত্যাহার করা হয়নি এই কালা আইন। দ্রুত যদি আমাদের দাবি মানা না হয় তাহলে দেশব্যাপী অবরুদ্ধ হয়ে পড়বে রেল পরিষেবা। এই আন্দোলনের পাশা দাঁড়াতে গোটা দেশরই মানুষই রাস্তায় নামবে। ” তবে কবে থেকে রেল রোকো কর্মসূচীর সূচনা হবে তা দ্রুতই জানানো হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications