রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি, মহারাষ্ট্রে কার্যকর হতে পারে রাত্রিকালীন কার্ফু

রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি

দেশ যখন করোনা সংক্রমণের গ্রাস থেকে ধীরে ধীরে স্বাভাবিকের পথে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় উদ্বেগ বাড়ালো মহারাষ্ট্র। করোনা সংক্রমণে ফের দেশের মধ্যে শীর্ষস্থানে এগিয়ে গেল এই রাজ্য। ইতিমধ্যেই সংক্রমণকে বাগে আনতে রাজ্য সরকার বেশ কিছু বিধি–নিষেধ জারি করেছে। মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী বিজয় ওয়াডেটিওয়ার শনিবার জানিয়েছেন যে রাজ্য সরকার ১২ঘণ্টার রাত্রিকালীন কার্ফু জারি করতে পারে। যা সন্ধ্যা পাঁচটা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত থাকবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী সপ্তাহে মুম্বইয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

রাত্রিকালীন কার্ফু

রাত্রিকালীন কার্ফু

রাজ্য সরকার ১২ ঘণ্টার রাত্রিকালীন কার্ফুর পাশাপাশি বিয়ের আসরগুলিতে ৫০ জনের বেশি অতিথি সংখ্যা ধরা পড়লে এক লক্ষ টাকার কঠিন জরিমানা করা হবে। সরকারি এক কর্মকর্তা বলেন, '‌পুরো বিদর্ভ প্রদেশে করোনা কেস অসম্ভবভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকী নাগপুরেও শুক্রবার ৬৫০টির বেশি কেস সনাক্ত হয়েছে। সরকার ইতিমধ্যে অমরাবতী, ওয়ারধা এবং যবতমলে আংশিক লকডাউন জারি করেছে। যদি নতুন করে কেস সংখ্যা লাফ দিয়ে বৃদ্ধি পায় তবে রাত্রিকালীন কার্ফুর মতো কড়া সতর্কতা অবলম্বন করতে হবে।'‌

 পরিস্থিতি বিচর করে লকডাউন কার্যকর

পরিস্থিতি বিচর করে লকডাউন কার্যকর

ত্রান ও পুনর্বাসন মন্ত্রী বলেন, '‌আমরা জেলা প্রশাসক সহ কালেক্টর ও পুরসভার কমিশনদের বলা হয়েছে তাঁদের এলাকার পরিস্থিতি বিচার করে তবেই লকডাউন সেখানে কার্যকর করা হবে। কার্ফুর সময় বিয়ের হল, বাজার, সিনেমা হল এবং অন্যান্য জনবহুল এলাকগুলি বন্ধ রাখা হবে। মানুষের অসতর্কতার ফলে ও মাস্ক না পরা-সামাজিক দুরত্ব না মানা সহ কোভিড বিধি অনুসরণ না করার জন্যই এই করোনা বৃদ্ধি হয়েছে।'‌

জনস্বাস্থ্য বিশেষজ্ঞের বিরোধিতা

জনস্বাস্থ্য বিশেষজ্ঞের বিরোধিতা

যদিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। ডাঃ সুভাষ সালুঙ্কে, যিনি রাজ্যের কোভিড নিয়ন্ত্রকের উপদেষ্টা তিনি বলেন, '‌কিছু ক্লাস্টারে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সব এলাকা আক্রান্ত নয়। এইসব এলাকাগুলিতেই কড়া নজরদারি করা উচিত প্রশাসনের। লকডাউনগুলি বিপরীত প্রমাণ দেবে। বাজারগুলিতে অতিরিক্ত ভিড় কমাতে অমরাবতী ও যবতমালে একসপ্তাহের লকডাউন কার্যকর করা হয়েছে। এ ধরনের লকডাউন কোনওভাবেই সংক্রমণ কমাতে সহায়তা করবে না এবং বিস্তৃত লকডাউনের বদলে যদি স্থানীয় প্রশাসন মাইক্রো কনটেইনমেন্ট জোনের ওপর নজর দেয়, যেখানে সংক্রমণ ১০ দিনের বেশি থাকছে, তবে তা বেশি লাভজনক।'‌

বাণিজ্য নগরীতে লকডাউন ঘোষণা

বাণিজ্য নগরীতে লকডাউন ঘোষণা

যদিও মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার শনিবার বাণিজ্য নগরীতে লকডাউন কার্যকর হওয়ার সতর্কতা জারি করেছে। বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন যে গত সাতদিনে, কেরল, মহারাষ্ট্র, পাঞ্জাব। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে দৈনিক করোনা কেস রেকর্ড করেছে। ছত্তিশগড়ে গত ২৪ ঘণ্টা ২৫৯টি কেস সনাক্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+