রাজস্থানের টঙ্ক জেলায় বাড়ছে করোনার সংক্রমণ, পরিদর্শনে আসছে হু–এর দল
রাজস্থানের টঙ্ক জেলায় বাড়ছে করোনার সংক্রমণ, পরিদর্শনে আসছে হু–এর দল
রাজস্থানে বাড়তে থাকা করোনা ভাইরাসের প্রকোপে উদ্বেগ বাড়ছে রাজ্য সরকারের। রাজ্যের উপ–মুখ্যমন্ত্রী শচীন পাইলট জানিয়েছেন যে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)–এর পক্ষ থেকে একটি দল রাজস্থানের টঙ্ক জেলা পর্যবেক্ষণ করতে আসবে।

রাজস্থান পরিদর্শনে হু–এর দল
শচীন পাইলট টুইটে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রাজস্থানে কোভিড-১৯-এর সংখ্যা বেড়ে গিয়েছে। বিশেষ করে টঙ্ক জেলাতে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। এ ধরনের সঙ্কটময় পরিস্থিতিতে হু-এর দল আসবে ও টঙ্ক জেলা পরিদর্শন করবে।' তিনি আরও বলেন, ‘আমরা হু-এর জমা দেওয়া রিপোর্ট এবং নির্দেশিকাগুলি কঠোরভাবে অনুসরণ করব এবং মেনে চলব। ভাইরাস ছড়িয়ে পড়া রোধ ও নিয়ন্ত্রণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করি তবে ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা যায়।'

জয়পুরে আক্রান্ত ৪৯ জন
রাজস্থানে করোনা আক্রান্তের সংখ্যা ১৫৪ জন। যার মধ্যে ১৫১টি নিশ্চিত কেস ও তিনজন সুস্থ হয়ে উঠেছে। এ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি করোনার প্রকোপ দেখা দিয়েছে জয়পুরে। এখানে ৪৯ জন আক্রান্ত। এরপরই রয়েছে আরও এক অজানা জায়গার নাম, যেখানে ২৫ জন সংক্রমিত হয়েছে বলে জানা গিয়েছে। ভিলওয়ারাতেও করোনার সংখ্যা ২২ জন। এরপরই রয়েছে টঙ্ক জেলার নাম। এখানে ১৬ জন করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে। টঙ্ক জেলার পরই রয়েছে যোধপুর, এখানে ১৫ জন আক্রান্ত।

ইতালি পর্যটকরা করোনায় আক্রান্ত হয়
প্রসঙ্গত এই রাজস্থানেই করোনা ভাইরাস এ দেশে আসার প্রথমদিকে বেশ কয়েকজন ইতালি পর্যটকদের শরীরে সংক্রমণ হয়। তাদের এ রাজ্যের হাসপাতালেই ভর্তি করে চিকিৎসা করা হয়েছে। সরকারের ধারণা সেখান থেকেই এই করোনা গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications