দু’টি প্রশ্নের উত্তরে অসংলগ্নতা, তৃতীয়বার সিবিআইয়ের দফতরে রিয়া চক্রবর্তী
দু’টি প্রশ্নের উত্তরে অসংলগ্নতা, তৃতীয়বার সিবিআইয়ের দফতরে রিয়া চক্রবর্তী
সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। রবিবার নিয়ে টানা তিন দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এর আগে দুদিনের জিজ্ঞাসাবাদে রিয়ার জবাব সন্তুষ্ট হয়নি বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। এ জন্য রবিবার ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাঁকে।

শনিবার রিয়াকে টানা দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গতকাল ১০ ঘণ্টা সিবিআইয়ের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। বেশ কিছু প্রশ্নের জবাব দেওযার চেষ্টা করেন তিনি। কিন্তু সূত্রের খবর, প্রশ্নগুলির সন্তোষজনক জবাব দিতে গিয়ে হিমশিম খেতে হয় তাঁকে। এর মধ্যে সিবিআই রিয়ার দেওয়া দু’ই প্রশ্নের জবাবে সন্তুষ্ট হয়নি। সে বিষয়ে আরও স্বচ্ছতা চাইছে তদন্তকারী সংস্থা। সিবিআই জানিয়েছে রিয়া এবং তাঁর ভাই শৌভিক একে–অপরের করা দাবি বারবার সংশোধন করছেন। সিবিআই এখনও পর্যন্ত তাঁদের জবাবে কোনও সন্তুষ্টতা পায়নি। কোথাও যেন একটা ফাঁক দেখা দিচ্ছে।
রিয়াকে করা ৫০টি প্রশ্নের মধ্যে দু’টির উত্তর নির্দিষ্ট করে দিতে পারেননি অভিনেত্রী। প্রথম প্রশ্ন হল, তিনি কী সুশান্তের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ৮ জুন প্রয়াত অভিনেতার বাড়ি ছাড়েন, যদি হ্যাঁ হয় তবে সম্পর্ক ভাঙার কারণ কী? দ্বিতীয় প্রশ্ন, সুশান্তের বাড়ি ছাড়ার পর কেন তিনি ৮ থেকে ১৪ জুনের মধ্যে একবারও অভিনেতার স্বাস্থ্যের খবর নিলেন না, যেখানে সুশান্ত রিয়ার ভাইকে মেসেজ পাঠিয়ে তাঁর স্বাস্থ্যের খবর নিতেন? এই দুই প্রশ্নের নিশ্চিত উত্তর পাওয়ার জন্যই সিবিআই ফের রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে।












Click it and Unblock the Notifications