তামিলনাড়ুতে দ্বিতীয় দিনেও ১৮৭ জায়গায় আয়কর তল্লাশি
এদিন শুক্রবার তামিলনাড়ুতে ১৮৭টি জায়গায় তল্লাশি চালালেন আয়কর আধিকারিকেরা।
তামিলনাড়ুতে বৃহস্পতিবার জয়া টিভির দফতর সহ একাধিক জায়গায় তল্লাশি চলে। সেই তল্লাশি অভিযান জারি রইল দ্বিতীয় দিনও। এদিন শুক্রবার ১৮৭টি জায়গায় তল্লাশি চালালেন আয়কর আধিকারিকেরা। মোট ১৮০০ জন আধিকারিকের হানায় বেশ চাপে এআইএডিএমকে-র জেলবন্দি নেত্রী শশীকলা নটরাজন ও তার পরিবারের লোকেরা।

এদিন তামিলনাড়ুর পাশাপাশি পন্ডিচেরী, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও তল্লাশি চালিয়েছে আয়কর। সকাল ৬টা থেকে ৭টার মধ্যে কাজ শুরু করেন আধিকারিকেরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে কত নগদ বা মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছে তা জানানো হয়নি।
সূত্রের খবর, এই তল্লাশিতে দারুণভাবে সাহায্য করেছে তামিলনাড়ু সরকার। কারণ শশীকলা তাদের বিরোধী শিবির। জয়ললিতার মৃত্যুর পরে ই পলানিস্বামী ও পন্নিরসেলবম বেশ কিছুদিন দূরত্ব বজায় রাখার পরে এক হয়ে গিয়েছেন।
এদিন শুধু শশীকলার সম্পত্তিতেই নয়, তার স্বামী এম নটরাজন, ভাই ভিকে দিবাকরণ, ভাইপো টিটিভি দিনাকরণ, ভাইঝি কৃষ্ণ প্রিয়া, ননদ ইলাভারাসী সহ একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে।












Click it and Unblock the Notifications