করোনায় বিপর্যস্ত দেশ, বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সীমা

করোনায় বিপর্যস্ত দেশ, বাড়ল আয়কর রিটার্ন জমাদেওয়ার সময় সীমা

করোনা সংক্রমণের কারণে ফের দফায় দফায় লকডাউনের পথে হাঁটতে হচ্ছে রাজ্যগুলিকে। বন্ধ অফিস আদালত। যে অফিস চলছে তাতে কর্মী সংখ্যা অর্ধেকেরও কম। কাজেইএকাধিক সরকারি কাজে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সকলের সুবিধার্থে তাই আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার।

বাড়ল আয়কর রিটার্ন জমাদেওয়ার সময় সীমা

২০২১ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িতে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। গত বছরও এই সময়সীমা বাড়ানো হয়েছিল। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের পক্ষ থেকে জানানো হয়েছে কোম্পানিগুলি তাদের আয়কর রিটার্ন ৩০ নভেম্বরের মধ্যে দিলেই হবে। আইটি রিটার্ন ফর্ম-১ এবং আইটি রিটার্ন ফর্ম-২ জমা দেওয়ার শেষ সময়সীমা প্রথমে ছিল ৩১ জুলাই।

কোম্পানি তাঁর কর্মীদের ফর্ম-১৬ দিতে পারবেন ১৫ জুলাই পর্যন্ত। যেহেতু দেরিতে আইটি রিটার্ন দাখিল করা হচ্ছে তাই রিটার্ন প্রাপ্তির সময়ও পিছিয়ে গিয়েছে ২০২২ সালের জানুয়ারি মাসে সেই রিটার্ন পাওয়া যাবে বলে জানানো হয়েছে। করোনা সংক্রমণের কারণে একাধিক রাজ্যে ফের লকডাউন শুরু করায় ফের আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে কোম্পানিগুলিকে। বাণিজ্যে ক্ষতি স্বীকার করতে হচ্ছে। গত বছরও লকডাউনের কারণে বাণিজ্যে বিপুল ক্ষতি হয়েছিল। তার প্রভাব এসে পড়েছিল দেশের অর্থনীতিতে। করোনা পরিস্থিতির কারণে রিজার্ভ ব্যাঙ্কও রেপোরেট বাড়ায়নি। উল্টে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৫০,০০০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+