সরকার বিরোধী থবরের জেরেই দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা? প্রশ্নের মুখে সংবাদপত্রের স্বাধীনতা
সরকার বিরোধী থবরের জেরেই দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা? প্রশ্নের মুখে সংবাদপত্রের স্বাধীনতা
একদিকে যখন পেগাসাস কাণ্ডে তোলপাড় গোটা দিল্লি তথন রাজধানীর বুকে আয়কর হানা নিয়ে বৃহঃষ্পতিবার দিনভর উত্তাল হল রাজনীতি। রেড পড়ল বিখ্যাত হিন্দি সংবাদপত্র দৈনিক ভাস্করের অফিসে। গতকাল দিনভর এই পত্রিকার মুম্বই, দিল্লি, ভোপাল, ইন্দোর, জয়পুর এবং আহমেদাবাদের অফিসে দানা দেয় আয়কর দফতরের আধিকারিকেরা। সরকারি বিরোধী খবর করার জন্যই তাদের এই শাস্তি পেতে হচ্ছে ইতিমধ্যেই বিস্ফোরক দাবি করেছে দৈনিক ভাস্কর।

প্রশ্ন উঠছে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে
অন্যদিকে কার্যত একই সুরে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিরোধীদেরও। সুর চড়িয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। গণতন্ত্রের কণ্ঠরোধ করতেই সরাসরি সরকারি সংস্থাকে কাজে লাগাচ্ছে বিজেপি সরকার, এমনটাই অভিযোগ বিরোধীদের। সরকার বিরোধী খবর প্রকাশের কারণেই কণ্ঠরোধ করা হচ্ছে সংবাদমাধ্যমের। প্রশ্ন উঠছে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে।

সুর চড়াচ্ছে বিরোধীরা
প্রসঙ্গত উল্লেখ্য, মহামারী চলাকালীন সময়ে একাধিকবার করোনাকালীন অব্যবস্থা নিয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় দৈনিক ভাস্করকে। আর প্রতিবারেই তাদের সমালোচনার কাঁটায় বিদ্ধ হয়েছে কেন্দ্র সরকার। আর তারই প্রতিশোধ নিতে আয়কর দফতরকে দিয়ে এই রেড চালানো হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। যদিও আচমকা হানা নিয়ে আয়কর দফতরের বিবৃতিতে সম্পূর্ণ অন্য তথ্য সামনে আনা হয়েছে।

কী বলছে আয়কর বিভাগ ?
সরকারি বিবৃতিতে বলা হচ্ছে, ২০০৬ সালেই পানামা পেপার ফাঁস হলে তাতে দৈনিক ভাস্করের নাম জড়ায়। অভিযোগ, কর ফাঁকি দিতে নানা অসাধু উপায় অবলম্বন করেছে এই সংবাদ সংস্থা। এমনকী বিবিধ খরচকে ঘুরিয়ে বই প্রকাশ বাবদ খরচ হিসাবে দেখানো হয়েছে বার্ষিক রিপোর্টে। আর তা যাচাই করতেই আচমকা হানা দেওয়া হয়েছে আয়কর বিভাগের তরফে।

কর ফাঁকিতে জড়িত কর্ণধারেরা ?
অন্যদিকে সূত্রের খবর, দৈনিক ভাস্কর গ্রুপের বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় ৬ হাজার কোটি টাকা। অন্যদিকে সংস্থার শেয়ার হোল্ডার হিসাবে নাম রয়েছে আরও প্রায় ১০০টি সংস্থার। অন্যদিকে সংস্থার প্রধান মালিকানা রয়েছে সুধীর আগরওয়াল, পবন আগারওয়াল এবং গিরিশ আগারওয়ালের হাতে। গোটা কর ফা্ঁকি সংক্রান্ত বিষয়ে তাদের ঠিক কী ভূমিকা তাও খতিয়ে দেখছে আয়কর বিভাগ।
-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications