৬০ ঘন্টা 'সার্ভে' শেষে বিবিসি অফিস ছাড়লেন আয়কর দফতরের আধিকারিকরা! রইল ভিডিও

বিরোধীদের কেউ বলছেন প্রতিহিংসা আবার কেউ বলছে স্বাধীনতায় হস্তক্ষেপ। কিন্তু এই দীর্ঘ ৬০ ঘন্টা আয়কর সার্ভে নিয়ে স্পিকটি নট কেন্দ্রীয় সরকার। মুখ খোলেন ইনকাম ট্যাক্স বিভাগও। কিন্তু কেন?

প্রায় ৬০ ঘন্টা 'সার্ভে' শেষে বিবিসি অফিস ছাড়লেন আয়কর দফতরের আধিকারিকরা। মঙ্গলবার সকালে হঠাত করেই দিল্লি এবং মুম্বইয়ের বিবিসির দফতরে পৌঁছে যান তাঁরা। একেবারে পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয় অফিস। এরপর থেকে শুরু হয় দীর্ঘ তল্লাশি। যদিও পরবর্তীকালে বিষয়টিকে সার্ভে বলে জানানো হয়।

সার্ভে শেষে বিবিসি অফিস ছাড়লেন আয়কর দফতরের আধিকারিকরা

দীর্ঘ প্রায় ৬০ ঘন্টার সার্ভে শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির কেজি মার্গে বিবিসির দফতর থেকে আয়কর দফতরের আধিকারিকদের বেরিয়ে আসতে দেখা যায়। যদিও এই দীর্ঘ সার্ভে শেষে তাঁরা কিছু পেয়েছেন কিনা এই বিষয়ে কোনও উত্তর দেননি। অফিস থেকে বেরিয়েই সোজা গাড়িতে উঠে যান। দিল্লির পাশাপাশি মুম্বইয়ে বিবিসির দফতরেরও আয়কর দফতরের সার্ভে শেষ হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রে জানা গিয়েছে, আয়কর আধিকারিকরা ২০১২ সাল থেকে বিবিসির সমস্ত লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিবিসির ব্যবসা পরিচালনার বিভিন্ন নথিও আধিকারিকরা খতিয়ে দেখেন বলে খবর। তবে এই দীর্ঘ সার্ভে চলাকালীন কর্মীদের ফোন এবং ল্যাপটপও পরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে।

স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে, সার্ভে চলাকালীন কিছু যেন ডিলিট করা না হয়। এমনকি কর্মীদেরও বেরতে দেওয়া হয়নি বলে খবর। এমনকি দীর্ঘ সার্ভে চলাকালীন আটকে দেওয়া হয় অফিসের গেটও।

গত কয়েকদিন আগেই গুজরাত দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। যা নিয়েই মূলত সংঘাতের শুরু কেন্দ্র এবং বিবিসির মধ্যে। কেন্দ্রের দাবি, বিবিসির তৈরি তথ্যচিত্রটি সম্পূর্ণ ভাবে উস্কানিমূলক। এমনকি এতে অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে বলেও মত।

যদিও বিবিসি পালটা জানায়, এই তথ্যচিত্র যথেষ্ট গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, তথ্য নির্ভর বলেও দাবি করা হয়। আর এর মধ্যেই হঠাত করে আয়কর হানা ঘিরে শুরু হয় জোর জল্পনা। কড়া ভাষায় মোদী সরকারকে আক্রমণ শানান বিরোধীরা।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বলেন, বিবিসি নিয়ে মমতার মন্তব্য, বিবিসি সত্য এবং আপডেট তথ্য দিয়েছে। শুধু তাই নয়, এই সরকারের বিরুদ্ধে বিবিসি কিছু দেখিয়েছে। আর তাই প্রতিহিংসাবশত এই কাজ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

এমনকি বিবিসি সব ফাঁস করে দেওয়াতেই এই আয়কর হানা বলেও কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। পালটা বিনাশকালে বুদ্ধিনাশ বলে কটাক্ষ করেছে কংগ্রেস। যদিও এই বিষয়ে কেন্দ্র কিংবা আয়কর দফতরের তরফে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+