০.৭ শতাংশ ত্রুটিতে জরিমানা ১০৬ শতাংশ! 'লেভেল প্লেয়িং ফিল্ডে'র দাবি সনিয়া-খাড়গেদের

কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী বৃহস্পতিবার বলেছেন, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জোর করে টাকা কেড়ে নেওয়া হচ্ছে। কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে পদক্ষেপকে নজিরবিহীন ও অগণতান্ত্রিক বলেও অভিহিত করেছেন তিনি।

প্রসঙ্গত ২০১৮-১৯ সালের আয়কর রিটার্ন দাখিলে অসঙ্গতির অভিযোগ করে আয়কর দফতর কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেয়। আয়কর বিভাগের তরফে অভিযোগ করে বলা হয়েছে, দলের অডিটররা তহবিলের অপব্যবহার করেছেন। এছাড়াও কংগ্রেসের বিরুদ্ধে কর সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে।

sonia gandhi and mallikarjun kharge

সনিয়া গান্ধী বলেছেন, জনগণের কাছ থেকে সংগ্রহ করা তহবিল ফ্রিজ করা হচ্ছে। এব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন বলেছএন, আয়কর বিভাগ ২০১৭-১৮ ও ১৯৯৪-৯৫ সালের মূল্যায়ন বছরগুলির জন্য দুটি পৃথক মামলা করে কংগ্রেসকে নোটিশ দিয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ঘী বলেছেন, এই ঘটনা শুধু কংগ্রেসকে প্রভাবিত করছে না, গণতন্ত্রকে মৌলিকভাবে প্রভাবিত করা হচ্ছে। ভারতীয় জাতীয় কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করতে প্রধানমন্ত্রী নিয়মতান্ত্রিক চেষ্টা য়চালিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি. তিনি বলেছেন, জনগণের কাছ থেকে সংগ্রহ করা অর্থ ফ্রিড করা হচ্ছে এবং অ্যাকাউন্ট থেকে অর্থ জোর করে কেড়ে নেওয়া হচ্ছে।

সনিয়া গান্ধী বলেছেন, দেশের সব থেকে পুরনো দল এইসব চ্যালেঞ্জের মোকাবিলা করে নির্বাচনী প্রচারের কার্যকারিতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে সনিয়া গান্ধী নির্বাচনী বন্ডের ইস্যুটিও উল্লেখ করেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করলেও, তার থেকে বিজেপিকে ব্যাপকভাবে উপকৃত করেছে।

কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে মন্তব্য করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, তারা যাতে সমানভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি করেন।

কংগ্রেস সভাপতি বলেছেন, বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা জমা করেছে। যা সুপ্রিম কোর্ট ইতিমধ্যে বেআইনি ও অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। ন্যদিকে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে। যাতে তারা অর্থের অভাবে সমানভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে। বিষয়টিতে তিনি শাসকদলের বিপজ্জনক খেলা বলে মন্তব্য করেছেন।

রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেসের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। কংগ্রেস ২০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। ভারতের ২০ শতাংশ মানুষ কংগ্রেসকে ভোট দেয়। কিন্তু টাকার অভাবে কংগ্রেসের নেতারা এদিক থেকে ওদিক বিমানে কিংবা ট্রেনে যেতে পারছেন না। বিজ্ঞাপন দিতে পারছোন না। তিনি অভিযোগ করেছেন, যেখানে ইস্যুটা ১৪ লক্ষ টাকার, সেখানে তাদেরকে দুশো কোটি টাকার জরিমানা করা হয়েছে। এব্যাপারে তিনি আদালত ও নির্বাচন কমিশনের ভূমিকার দাবি করেছেন।

কংগ্রেসের তরফে বলা হয়েছে, ১৪.৪০ লক্ষ টাকা অনিয়মের জন্য মামলা। সেখানে আয়কর বিভাগ ২১০ কোটি টাকা জরিমানা করেছে। এক্ষেত্রে সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানা করা যেতে পারে। কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে ২১০.২৫ কোটি টাকা। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১১৫ কোটি টাকা স্থানান্তরিত করার অভিযোগও তুলেছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+