আয়কর জমা দেননি, সিধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে তালা পড়ল
আয়কর জমা দেননি। সেই অভিযোগে পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করল আয়কর দফতর।
আয়কর জমা দেননি। সেই অভিযোগে পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করল আয়কর দফতর। সূত্রের খবর, প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের ৫২ লক্ষ টাকা বকেয়া রয়েছে।

আয়কর দফতর জানিয়েছে, কংগ্রেস নেতা সিধু জামাকাপড়, ভ্রমণ, যাতায়াতের খরচ ও আয় বাবদ যে টাকার আয়করে খরচ হিসাবে দেখিয়েছেন তা সঠিক নয়। বকেয়া টাকা অবিলম্বে শোধ করতে হবে। সিধু যে খরচ হয়েছে বলে দাবি করেছেন তার স্বপক্ষে পোক্ত প্রমাণ দিতে পারেননি।
২০১৫ সালের আয়কর রিটার্নে জামাকাপড়ের খরচ বাবদ ২৮ লক্ষ ৩৮ হাজার ৪০৫ টাকা, ভ্রমণ বাবদ ৩৮ লক্ষ ২৪ হাজার ২৮২ টাকা, মাইনে বাবদ ৪৭ লক্ষ ১১ হাজার ৪০০ টাকা ও পেট্রোল ডিজেলের খরচ বাবদ ১৭ লক্ষ ৮০ হাজার ৩৫৮ টাকা খরচ দেখিয়েছেন। তবে তার স্বপক্ষে উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেননি।












Click it and Unblock the Notifications