বেনামি সম্পত্তি মামলায় বিপাকে লালুর পরিবার, ১৬৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ

হিসেব বহির্ভূত সম্পত্তির মামলায় লালুপ্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিল আয়কর বিভাগ। বেনামি সম্পত্তির মামলায় লালু কন্যা মিসা ভারতী এবং তাঁর স্বামীর ১৬৫ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ

হিসেব বহির্ভূত সম্পত্তির মামলায় লালুপ্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নিল আয়কর বিভাগ। বেনামি সম্পত্তির মামলায় লালু কন্যা মিসা ভারতী এবং তাঁর স্বামীর ১৬৫ কোটি টাকার সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত এবি এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড নামক সংস্থার বিরুদ্ধে ব্য়বস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আয়কর বিভাগ। তাদের অভিযোগ, এই সংস্থার সঙ্গেই জড়িত লালু আত্মীয়রা।

 লালুর পরিবারের ১৬৫ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

বেনামি ট্রানজাকশন( প্রোহিবিশন) অ্যাক্ট, ২০১৬-র আওতায় এবছরের জুনে প্রাথমিকভাবে আদেশ দেওয়াও হয়। বর্তমানে সেই আদেশটিকেই আয়কর বিভাগের তরফে বলবত করা হয়েছে। অন্য় সম্পত্তির ক্ষেত্রেও এই আইন একইভাবে বলবত করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে আয়কর বিভাগ লালু যাদব, রাবড়ি দেবী, তেজস্বী যাদব, ছন্দা, রাগিনী এবং মিসা ভারতী এবং জামাই শৈলেশের বিরুদ্ধে সম্পত্তি ক্রোক করার নোটিশ দিয়েছিল।

আয়কর বিভাগ আদেশ বলে এক ডজনের ওপর জমি, দিল্লি ও বিহারের একাধিক বাড়ি, পালাম বিহারের ফার্ম হাউস, দক্ষিণ দিল্লির ফ্রেন্ডস কলোনির বিল্ডিং, পটনার
ফুলওয়ারি শরিফে শপিং মলসহ জমি ইতিমধ্য়েই ক্রোক করার নির্দেশ দিয়েছে। এই আইন অনুযায়ী কোন ক্ষতিপূরণ ছাড়াই বেনামি সম্পত্তির দখল নিতে পারবে সরকার।

তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছে লালু যাদবের পরিবার।

যে সব সম্পত্তি ক্রোক করা হয়েছে, সেগুলি হল:

১) ফার্ম নং ২৬ : দিল্লির বিজওয়াসনে পালাম ফার্মস
কোম্পানির নাম: মিশেল প্যাকার্স অ্যান্ড প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড
উপকৃত: মিসা ভারতী এবং শৈলেশ কুমার
বুক ভ্যালু: ১.৪ কোটি, মার্কেট ভ্যালু: ৪০ কোটি

২) বাড়ি নং: ১০৮৮, নিউ ফ্রেন্ডস কলোনি
কোম্পানির নাম: এবি এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড
উপকৃত: তেজস্বী যাদব, ছন্দা ও রাগিনী যাদব
বুক ভ্যালু: ৫ কোটি, মার্কেট ভ্যালু: ৪০ কোটি

৩) পটনার দানাপুরের জালাপুরে ৯ টি প্লট
কোম্পানির নাম: ডিলাইট মার্কেটিং প্রাইভেট লিমিটেড
উপকৃত: রাবড়ি দেবী ও তেজস্বী যাদব
বুক ভ্যালু: ১.৯ কোটি, মার্কেট ভ্যালু: ৬৫ কোটি

৪) পটনার দানাপুরের জালাপুরে ৩ টি প্লট
কোম্পানির নাম: একে ইনফোসিস্টেম
উপকৃত: রাবড়ি দেবী ও তেজস্বী যাদব
বুক ভ্যালু: ১.৬ কোটি, মার্কেট ভ্যালু: ২০ কোটি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+