সমাজবাদী পার্টির নামে পারফিউম বানানো পুষ্পরাজের বাড়িতে আয়কর বিভাগের হানা
সমাজবাদী পার্টির নামে পারফিউম বানানো পুষ্পরাজের বাড়িতে আয়কর বিভাগের হানা
মাত্র একমাস আগের ঘটনা। দলের নামে পারফিউম বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সমাজবাদী পার্টির বিধায়ক পুস্পরাজ জৈন। সোশ্যাল মিডিয়ায় বিস্তর চর্চা হয়েছিল সেই সুগন্ধি নিয়ে। এবার ফের শিরোনামে পুষ্পরাজ। তবে পারফিউমের জন্য নয়। জানা গিয়েছে এই মুহূর্তে তাঁর বাড়িতে হানা দিয়েছে আয়কর বিভাগ।

আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন।বিশেষজ্ঞরা বলছেন, এই নির্বাচনই যোগী সরকারের কাছে লিটমাস টেস্ট হতে চলেছে৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতেও প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই নির্বাচন। তার আগেই দেশের প্রায় ৫০টি স্থানে চলছে সার্চ অপারেশন। দেশের রাজধানী দিল্লি, মুম্বাই সহ অন্যান্য অঞ্চলে যে ব্যবসায়ীরা ট্যাক্স ফাঁকি দিয়েছেন তাদের বাড়ি, অফিসেই চলছে সার্চ অপারেশন। দেখা যাচ্ছে, যে সমস্ত ব্যবসায়ীর বাড়িতে সার্চ অপারেশন চলছে৷ তাদের অধিকাংশই পারফিউম বানানোর সঙ্গে যুক্ত।
পুষ্পরাজ জৈন সমাজবাদী পার্টির এক বিধায়ক। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে পার্টি প্রধান অখিলেশ যাদবকে পাশে রেখে 'সমাজবাদী আতর' বাজারে এনেছিলেন তিনি। এবার তার বাড়িতেই হানা দিল আয়কর বিভাগ। তবে শুধু পুষ্পরাজ জৈন নন। কনৌজের পার্ফিউম বিক্রেতা মহম্মদ ইয়াকুব পারফিউমেও হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। যথারীতি এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর৷ সমাজবাদী পার্টির অভিযোগের তির ধেয়ে গেছে বিজেপির দিকে। তাদের অভিযোগ, গেরুয়া শিবির কেন্দ্রে ক্ষমতায় থাকার অপব্যবহার করছে। ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ভুল কাজে ব্যবহার করছে৷
সমাজবাদী পার্টির অফিশিয়াল ট্যুইটার পেজ থেকে পোস্ট করা হয়, ' গতবারের ব্যর্থতার পর এবার বিজেপির সঙ্গী আয়কর বিভাগ পুষ্পরাজ জৈন ও অন্যান্য পার্ফিউম ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে৷ উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ভয় পাওয়া বিজেপির কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার অত্যন্ত সাধারণ একটা ঘটনা। মানুষ সব দেখছে৷ তারা ভোটব্যাঙ্কে এর জবাব দেবে।'
তবে পার্ফিউম ব্যবসায়ীদের বিরুদ্ধে এই যে প্রথম ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সংস্থা এমনটা নয়। চলতি মাসের শুরুর দিকে ডিরেক্টর জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স হানা দেয় পীযূষ জৈনের বাড়িতে। তার কাছ থেকে ১৯৭ কোটি টাকা, ২৩ কেজি সোনা এবং ৬ কোটি টাকার সরঞ্জাম উদ্ধার করা হয়। বিজেপির অভিযোগ, পীযূষ জৈন সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত৷ যথারীতি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে অখিলেশ যাদবের দল।












Click it and Unblock the Notifications