সুখবর! কমতে পারে আয়কর এবং বাণিজ্যিক কর, প্রস্তাব ডিটিসি প্যানেলের

কর ব্যবস্থার সংস্কারের উদ্যোগ নিচ্ছে মোদী সরকার। তার আগে কী কী ক্ষেত্রে কর কেমন হওয়া উচিত তার একটি খসড়া তৈরি করার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

কর ব্যবস্থার সংস্কারের উদ্যোগ নিচ্ছে মোদী সরকার। তার আগে কী কী ক্ষেত্রে কর কেমন হওয়া উচিত তার একটি খসড়া তৈরি করার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ডিরেক্ট ট্যাক্স কোড প্যানেলকে সেই সেই খসড়া তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল।

সুখবর! কমতে পারে আয়কর এবং বাণিজ্যিক কর, প্রস্তাব ডিটিসি প্যানেলের

সেই প্যােনল যা রিপোর্ট দিয়েছে তাতে আয়কর এবং বাণিজ্যিক কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতে এই রিপোর্ট তুলে দিয়েছে প্যানেল। তাতে কর ব্যবস্থার একাধিক ক্ষেত্রে সরলীকরণের কথা বলা হয়েছে।

সোমবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই রিপোর্ট জমা দিয়েছে প্যানেল। তবে এই খসড়ার প্রেক্ষিতে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা সরকার জানায়নি। অখিলেশ রঞ্জনের নেতৃত্বাধীন এই প্যানেল কর ব্যবস্থার একাধিক দিক পর্যবেক্ষণ করার পরেই এই রিপোর্ট পেশ করেছে।

১৯৬১ সালে তৈরি আয়কর আইনের পরিবর্তন আনতেই এই খসড়া তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। প্যানেলকে বলা হয়েছিল কর ব্যবস্থর সংস্কারে কী কী করা সম্ভব তা নিয়ে একটি খসড়া তৈরি করা। প্যানেল সেই কাজই করেছে। একই সঙ্গে অন্যান্য দেশের কর ব্যবস্থার ভাল দিক গুলিও খতিয়ে দেখেছেন তাঁরা। সেগুলি দেখার পরেই ভাল দিকগুলি খসড়ায় উল্লেখ করেেছ প্যানেল।

তবে খসড়ায় কোথাও আয়কর মাত্রাতিরিক্ত কমানোর প্রস্তাব দেওয়া হয়নি। এমনিতেই বিনিয়োগে উ‌ৎসাহ দিতে গত চার বছরে ৯৯.‌৩ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে। তবে সরাসরি বাণিজ্য কর কমানো হলেও সারচার্জ আরোপ করেছে মোদী সরকার‌। এছাড়াও একাধিক শুল্ক তো রয়েইছে।

আয়করের ক্ষেত্রেও গত ২ টি বাজেটে আয়কর অনেকটাই কমিয়েছে মোদী সরকার‌। কাজেই খসড়ায় আয়কর কমানোর প্রস্তাবে সরকার কতটা গুরুত্ব দেবে সেটা এখন ভাবার বিষয়। তবে প্রধানমন্ত্রী দেশ থেকে দারিদ্র এবং আর্থিক বৈষম্য দূর করার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পূরণ করতে হলে কর কাঠামোয় পরিবর্তন আনতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+