লক্ষ্মীলাভ, ফের বাড়ল সরকারি আয়কর সংগ্রহ, জেনে নিন পরিমাণ

কর্পোরেট আয়ের উপর মোট সংগ্রহের হার ফের বাড়ল। সরকারি সূত্রে জানা গিয়েছে এইব আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৬.৭৪ শতাংশ। আবার দেখা যাচ্ছে যে ব্যক্তিগত আয়ের ক্ষেত্রেও সরকারের যে আয়কর সংগ্রহের পরিমাণ তা বেড়েছে ৩২.৩০ শতাংশ। পয়লা এপ্রিল ৮ এপ্রিল অক্টোবরের মধ্যে এই আয়কর সংগ্রহ করেছে সরকার। অর্থ মন্ত্রালয় রবিবার এমনটাই জানিয়েছে।

কী বলা হয়েছে বিবৃতিতে?

কী বলা হয়েছে বিবৃতিতে?

বিবৃতিতে বলা হয়েছে যে, ২০২২-২৩ অর্থবর্ষে, প্রথম ছয় মাসে আয়করের মোট সংগ্রহের পরিমাণ ৮.৯৮ লক্ষ কোটি টাকা। যা গত বছরে একই সময়ে জন্য মোট সংগ্রহের চেয়ে ২৩.৮ শতাংশ। প্রতক্ষ্য কর যা সংগ্রহ হয়েছে তা হয়েছে ৭.৪৫ লক্ষ কোটি টাকা। এটিও বেড়েছে বলে জানা গিয়েছে। যা বলা হচ্ছে ১৬.৩ শতাংশ ওই সময়ের সংগ্রহের চেয়ে বেশি বলে জানা গিয়েছে তথ্যে।

 আয় বাড়ছে

আয় বাড়ছে

এটি ২০২২-২৩ যে বাজেট তার মোট বাজেটের ৫২.৪৬ শতাংশ। কর্পোরেট আয়ের হার ১৬.৭৩ শতাংশ, যেখানে পিআইটি ৩২.৩০ শতাংশ। রিফান্ডের সমন্বয়ের পর মোট বৃদ্ধি ১৬.২৯ শতাংশ। পিআইটি সংগ্রহ ১৭.৩৫ শতাংশ।

চলতি অর্থবর্ষের ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের ৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহ ৩৫.৪৬ শতাংশ বেড়েছে। যার জেরে ৬.৩৮ লক্ষ কোটি টাকা কর সংগ্রহ করা সম্ভব হয়েছে। এই রেকর্ড পরিমাণ কর সংগ্রহ ভারতের অর্থিক বৃদ্ধির একটি প্রতিফলন বলে অর্থনীতিবিদরা জানিয়েছেন।

 ত্রৈমাসিকে দেশের জিডিপি

ত্রৈমাসিকে দেশের জিডিপি

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে প্রকাশ করা তথ্য অনুযায়ী চলতি অর্থ বর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপি ১৩.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে নয়া রেকর্ড করেছে। ২০২২ সালের ৩০ জুন চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক শেষ হয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রত্যক্ষ কর সংগ্রহ ৫.২৯ লক্ষ কোটি টাকা দাঁড়িয়েছে। গত বছরের এই সময়ে প্রত্যক্ষ কর সংগ্রহের তুলনায় ৩০.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 ত্রৈমাসিকে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ

ত্রৈমাসিকে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ

অন্যদিকে, অর্থমন্ত্রকের তরফে বৃহস্পতিবার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ ৩৭.৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে চলতি অর্থবর্ষের ৪ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ কিছুটা কমে ৩৩.৪৬ শতাংশ হয়েছে।অর্থ মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালের ১ এপ্রিল থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ১.১৯ লক্ষ কোটি টাকার রিফান্ড জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+