গত ৯ বছরে দ্বিগুণ হয়েছে কৃষকদের আয়! মোদী সরকারের প্রশংসা করে বললেন যোগী
UP Chief Minister Yogi Adityanath: গত ৯ বছরে দ্বিগুণ হয়েছে কৃষকদের আয়! কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগে নানা সুবিধা পেয়েছেন কৃষকরা। সোমবার বারাণসীতে একটি অনুষ্ঠানে যোগ দেন যোগী আদিত্যনাথ। আর সেখানে গিয়েই এমনটাই জানিয়েছেন তিনি।
যোগী বলছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০১৪ সাল থেকে উন্নয়নের নতুন দিশা তৈরি হয়েছে। শুধু তাই নয়, ২০১৪ সালে মোদী শপথ নিয়েছিলেন কৃষকদের আয় দ্বিগুণ করার। আর সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ( Yogi Adityanath)।

শুধু তাই নয়, কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে বলেও মন্তব্য তাঁর। এজন্যে সয়েল কার্ড, পিএম ফসল যোজনার মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রী নিয়েছেন বলেও মন্তব্য করেন যোগী।
ওই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ( Yogi Adityanath) আরও বলছেন, কৃষি ক্ষেত্রে রপ্তানি বাড়িয়ে কৃষকদের আয় বাড়িয়েছে সরকার। যোগী মনে করিয়ে দিয়েছেন, ২০২০ সালে বারাণসী থেকেই ফলের রপ্তানি শুরু হয়। তখনও পর্যন্ত সেখানে কোনও প্যাক হাউস ছিল না। পরবর্তীতে বারাণসী-লখনউ-সাহারাণপুর এবং আমরোহাতে প্যাক হাউস তৈরি করা হয়।
চলতি বছরের মার্চ মাসে বারাণসীর প্যাক হাউস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই প্রথমবার আম রপ্তানি করা হচ্ছে। পাশাপাশি তিন কনটেনার ভর্তি লঙ্কাও পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বর্তমানে, উত্তরপ্রদেশ থেকে ১৯ হাজার কোটি টাকা কৃষজাত পণ্য রপ্তানি করা হয়েছে।
আগামীদিনে তা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে একই ভাবে মোদীর প্রশংসা করেন যোগী। বলেন, প্রধানমন্ত্রীর ৯ বছরের শাসনকাল সাফল্যে ভরা। একাধিক জনমুখী প্রকল্পে মানুষ যেভাবে সুবিধা পাচ্ছেন সে বিষয়টিও তুলে ধরেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এমনকি মোদীর শাসনকালকে ঐতিহাসিক বলেও বর্ননা করেন তিনি।
বলে রাখা প্রয়োজন, যোগীর নেতৃত্বে ক্রমশ বদলাচ্ছে উত্তরপ্রদেশ। একেবারে তৃণমূলস্তরে মানুষ সরকারের সমস্ত জনমুখী প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন। এছাড়াও স্বাস্থ্য থেকে শিক্ষা, কর্মসংস্থান সবেতেই বিজেপি শাসিত এই রাজ্য ব্যাপক উন্নতি করছে।












Click it and Unblock the Notifications