বেড়েছে ধর্মীয় হানাহানির ঘটনা, বিজেপিকে দুষলেন সোনিয়া

ভিড়ে ঠাসা সভায় কংগ্রেস কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "সারা দেশে বিশেষত উত্তর ভারতে দাঙ্গার ঘটনা বেড়ে গিয়েছে গত ১১ সপ্তাহে। অন্তত ৬০০টি দাঙ্গার ঘটনা ঘটেছে। এটা আমাদের কাছে উদ্বেগের বিষয়। ইউপিএ-১ এবং ইউপিএ-২ সরকারের আমলে এমন অবস্থা হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পরই কেন হঠাৎ করে এ সব ঘটতে শুরু করল, সেটা ভেবে আমরা হতচকিত হয়ে পড়ছি।" ইচ্ছে করে দেশে দাঙ্গা লাগানো হচ্ছে বলে দাবি করে তাঁর মত, "কংগ্রেসকে ফের শক্তিশালী করে তুলতে হবে। যারা ধর্মের নামে দেশকে ভাগ করতে চাইছে, তাদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী ভাবধারাকে আমাদের বজায় রাখতে হবে।"
প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কথা তুলে ধরে তিনি বলেন, "ওঁর জন্যই আজ ভারত এত শক্তিশালী দেশে পরিণত হয়েছে। ধর্মনিরপেক্ষ ভারত গড়ে উঠেছিল তাঁর পরিশ্রমের কারণেই।"












Click it and Unblock the Notifications