এলফিনস্টোন ট্র্যাজেডিতে 'শ্লীলতাহানি' নিয়ে মিথ্যা খবর! স্যোশাল মিডিয়ায় হইচই
মুম্বইয়ে পদপিষ্ট হয়ে ২৩ জনের মৃত্যুর ঘটনার সময়ে এক মৃতপ্রায় মহিলার শ্লীলতাহানি হয়েছিল বলে যে খবর ছড়িয়েছিল তা সঠিক নয় বলে জানাল মুম্বই পুলিশ।
এলফিনস্টোন স্টেশনে পদপিষ্ট হয়ে ২৩ জনের মৃত্যুর ঘটনার সময়ে এক মৃতপ্রায় মহিলার শ্লীলতাহানি হয়েছিল বলে যে খবর ছড়িয়েছিল তা সঠিক নয় বলে জানাল মুম্বই পুলিশ। তদন্তের পর পুলিশের বক্তব্য, সামনে থাকা পথচারী মহিলাকে বাঁচানোর উদ্দেশ্যেই চেষ্টা করেছিলেন। তাঁর শ্লীলতাহানি করেননি। সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে তা সর্বৈব মিথ্যা।

ইতিমধ্যে দেশের প্রথম সারির বেশ কিছু সংবাদমাধ্যম টুইট করে এই ঘটনার ক্ষমা চেয়ে নিয়েছে। মুম্বই পুলিশের সিনিয়র আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি আসলে ভিড়ের মধ্যে পদপিষ্ট মহিলাকে বাঁচানোর চেষ্টাই করেছিলেন। রেল ফুটব্রিজের রেলিংয়ে আটকে গিয়েছিলেন মহিলা। তাঁকে টেনে বের করতে গিয়ে বুক ধরে টানেন অভিযুক্ত। তবে তা বাঁচানোর উদ্দেশে, শ্লীলতাহানি করতে নয়।
We regret the publication of the report titled ‘Dying woman molested, video shows’.
— The Hindu (@the_hindu) 3 October 2017
গতমাসের ২৯ সেপ্টেম্বর মুম্বইয়ের এলফিনস্টোন রেল স্টেশনে রেল ওভারব্রিজ ভেঙে পড়ছে বলে রটে গেলে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে ঠাসা সরু ব্রিজে তাড়াহুড়ো করতে গিয়ে ২৩ জন রেলযাত্রী পদপিষ্ট হয়ে মারা যান, আহত হন ৩৬ জন।
সেইসময় ভিড়ের চাপে মৃতপ্রায় এক মহিলার শ্লীলতাহানি করা হয়েছে অভিযোগ ওঠে। স্যোশাল মিডিয়ায় খবর রটে যায়। যা নিয়ে হইচই হয়। তবে পুলিশ তদন্তের পর জানিয়েছে, এমন কোনও ঘটনা ঘটেনি। ভিড়ে কোনও মহিলাকে নিগ্রহ করা হয়নি।












Click it and Unblock the Notifications