বিরোধীদের প্রত্যেকটা শব্দই মূল্যবান! অধিবেশন শুরুতে প্রথমে শপথ মোদীর
১৭ তম লোকসভার অধিবেশন শুরু হচ্ছে সোমবার। অধিবেশনে বিভিন্ন বিল আসবে, জরুরি বিষয় নিয়ে আলোচনা হবে।
১৭ তম লোকসভার অধিবেশন শুরু হচ্ছে সোমবার। অধিবেশনে বিভিন্ন বিল আসবে, জরুরি বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু সবার আগে প্রথম দুদিনে এদিকে যেমন প্রোটেম স্পিকার নির্বাচন করা হবে, ঠিক তেমনই নতুন সাংসদরা শপথ নেবেন। সূত্রের খবর অনুযায়ী, সভার নেতা হিসেবে প্রথম শপথ নেবেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ইউপিএ চেয়ারপার্সনও বিশেষ গুরুত্ব পেতে চলেছেন। সদস্যরা শপথ না নিয়ে সংসদের কোনও কাজে অংশ নিতে পারেন না।
|
'বিরোধীদের প্রত্যেকটি শব্দই মূল্যবান'
অধিবেশন শুরুর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী মোদী বলেন, বিরোধীদের প্রত্যেকটি শব্দই মূল্যবান। অধিবেশন শুরুর আগে সভার নেতার এই ধরনের বক্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ।

প্রথম শপথ নেবেন মোদী
নরেন্দ্র মোদী সভার নেতা। তাই তিনিই প্রথমে শপথ নেবেন। যদিও ইউপিএ সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন রাজ্যসভার সদস্য। ফলে সেক্ষেত্রে পরিস্থিতি ছিল অন্যরকমের।
গত সপ্তাহেই বিজেপি ঘোষণা করেছিল তাদের সংসদীয়দলের নেতা হবেন নরেন্দ্র মোদী। আর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হবেন উপনেতা। আর রাজ্যসভায় টিসি গেহলটকে নেতা হিসেবে ঘোষণা করা হয় বিজেপির তরফ থেকে। আর পীযূষ গোয়েল হবেন উপ নেতা। গতবারে রাজ্যসভার নেতা ছিলেন অরুণ জেটলি। স্বাস্থ্যের কারণে দল এবং সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে তিনি সরে যাওয়ার জন্য আবেদন করেছিলেন।

অধিবেশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
এবারের অধিবেশনের শুরুতেই রয়েছে কেন্দ্রীয় বাজেট। সূত্রের খবর অনুযায়ী এরপরেই রয়েছে তিন তালাক বিল। এছাড়াও জুনের ১৯ তারিখ প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন। সেই বৈঠকে নির্দিষ্ট দলের রাজ্যসভা কিংবা লোকসভার সদস্যরা উপস্থিত থাকবেন। বৈঠকে এক দেশ এক নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও ২০২২-এ ভারতের স্বাধীনতার ৭৫ বছর
পূর্তি এবং এবছরে মহাত্মা গান্ধীর জন্ম ১৫০ বছর পূর্তির অনুষ্ঠান নিয়েও আলোচনা করা হবে। এছাড়াও ২০ জুন লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে নৈশভোজের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications