উঃপ্রদেশ পুর নির্বাচনে যোগীর খাস তালুকে একাই দাপট দেখালেন এই মুসলিম মহিলা, জানুন বিস্তারিত
উত্তর প্রদেশ নগর নিগম নির্বাচন( পুর নির্বাচন)-এর ফলাফলে উড়ল বিজেপি-র বিজয় নিশান।
উত্তর প্রদেশ নগর নিগম নির্বাচন( পুর নির্বাচন)-এর ফলাফলে উড়ল বিজেপি-র বিজয় নিশান। যোগী সরকারের দায়িত্ব নেওয়ার ৮ মাসের মাথায় এই নির্বাচনে মেয়র পদের লড়াইয়ে ১৬ এর মধ্যে ১৪ টি আসন দখল করেছে গেরুয়া শিবির।

তবে এরই মধ্যে মুখ্য়মন্ত্রী যোগীর খাসতালুক গোরক্ষপুরের ৬৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মায়া ত্রিপাঠীকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন নির্দল প্রার্থী নাদিরা খাতুন। এই ওয়ার্ডেই অবস্থিত রয়েছে গোরক্ষ নাথ মন্দির। যেখানের প্রধান পুরহিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ। বিজেপির শক্তপোক্ত দূর্গে এভাবে বিজেপি-কে হারানোটা নেহাত মুখের কথা নয়। কিন্তু সেই কাজকেই করে দেখালেন নাদিরা।
Fought on agenda of development and people made me win. If needed will do it: Independent candidate Nadira Khatoon who won from ward no 68 in Gorakhpur on question if she will support Yogi Adityanath pic.twitter.com/fZ4FbODpfo
— ANI UP (@ANINewsUP) December 1, 2017
এদিকে, জয় নিয়ে নাদিরাকে প্রশ্ন করা হলে তিনি জানান উন্নয়নের ইস্যুতে তাঁর লড়াই ছিল , আর মানুষ তাঁকে সেই ভরসাতেই ভোট দিয়েছেন। তবে প্রয়োজন পড়লে তিনি বিজেপি-কে সমর্থন করতেও রাজি রয়েছেন বলে এদিন জানান নাদিরা। এদিকে, উত্তর প্রদেশে কংগ্রেসের আঁতুরঘর আমেঠি কেন্দ্রেও থাবা বসিয়ে দিয়েছে বিজেপি। উল্লেখ্য, এই কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধী। সব মিলিয়ে উত্তর প্রদেশ নগর নিগম নির্বাচনের বিজেপিকে আলাদা করে উৎসাহ দেবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications