করোনার কবলে এই রাজ্যের এক তৃতীয়াংশ গ্রাম, সংক্রমণ রোধে বড় চ্যালেঞ্জের মুখে সরকার
করোনার কবলে এই রাজ্যের এক তৃতীয়াংশ গ্রাম, সংক্রমণ রোধে বড় চ্যালেঞ্জের মুখে সরকার
কখনও নামছে তো কখনও উঠছে। গত এক সপ্তাহ ধরে ভারতের করোনা গ্রাফ কার্যত এই রেখাতেই চলছে। এদিকে এখনও উদ্বেগ বাড়িয়ে চলেছে বেশ কিছু রাজ্য। যাদের মধ্যে শীর্ষ তালিকায় উত্তরপ্রদেশ। এদিকে বর্তমানে শহর ছেড়ে গ্রামমুখী হয়েছে মারণ করোনা। পরিসংখ্যান বলছে বর্তমানে যোগী রাজ্যের ৩২ শতাংশ গ্রমেই থাবা বসিয়েছে মারণ ভাইরাস।

সূত্রের সম্প্রতি গোটা রাজ্যের ৮৯ হাজার ৫১২ গ্রামে করোনা টেস্ট করা হয়। কিন্তু রিপোর্ট হাতে আসতেই দেখা যায় তার মধ্যে ২৮ হাজার ৭৪২ গ্রামেই থাবা বসিয়েছে করোনা। সহ কথায় বর্তমানে উত্তরপ্রদেশের এক তৃতীয়াংশ গ্রামই করোনার কবলে। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব(স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদ। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।
তবে পরিসংখ্যানেউ স্পষ্ট এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের ৬৮ শতাংশ গ্রামই করোনা গ্রাসের বাইরে রয়েছে। এই সমস্ত গ্রামে যাতে করোনার ছোঁয়াচ না পৌঁছাতে পারে সেটা নিশ্চিত করাই এখন প্রশাসেনর কাছে সবথেকে বড় চ্যালেঞ্চ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে বর্তমানে আবার উত্তরপ্রদেশে করোনা গ্রাফ গত কয়েকদিনে অনেকটাই নিম্নমুখী হয়েছে। তাতে খানিকটা স্বস্তিতে রাজ্যের স্বাস্থ্য মহল।
গত ২৪ ঘণ্টায় এরাজ্যে করোনার কবলে পড়েছেন ৭ হাজার ৩৩৩ জন। যদিও অনেকেই আবার অভিযোগ করছেন করোনা ভয়াবহতা কম দেখাতেই টেস্ট কমাচ্ছে যোগী প্রশাসন। তার ফলে কমছে আক্রান্তের সংখ্যা। তবে গত একদিনের ২৮০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। এমনটাই বলেছে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান।












Click it and Unblock the Notifications