উত্তরপ্রদেশে বরেলিতে কংগ্রেস আয়োজিত ম্যারাথন, পদপিষ্ট অনেকে
ম্যারাথনে শতাধিক নারী ও শিশু অংশ নিয়েছিলেন
সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। যার জেরে রাজনীতিতে বেশ সরগরম পরিস্থিতি। মঙ্গলবার উত্তর প্রদেশের বরেলি জেলা কংগ্রেস নেতা এক ম্যারাথনের আয়োজন করেন। সেই ম্যারাথনের সময় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কংগ্রেসের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এই ম্যারাথনে শতাধিক নারী ও শিশু অংশ নিয়েছিলেন। দৌড় শুরু করার সাথে সাথে কয়েকজন মহিলা ছিটকেও পড়েন এবং মাটিতে পড়ে যান। ফলে ভিড় এড়াতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। আর সেই সময় যার পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। আর যার জেরেই মাটিতে পড়ে যান কয়েকজন মহিলাও।
জানা গিয়েছে, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ম্যারাথনের আয়োজন করেছিলেন কংগ্রেস নেতা এবং বরেলির প্রাক্তন মেয়র সুপ্রিয়া অরন। ঘটনার প্রতিক্রিয়াস্বরূপ তিনি বলেন, "বৈষ্ণব দেবীতে যখন পদপিষ্ট হতে পারে, তখন আমাদের এই ঘটনাকে তুলে ধরা উচিত নয়। এটাই মানুষের স্বভাব। আমি ক্ষমা চাইছি।'’
তিনি বলেন, ঘটনাটি কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রও হতে পারে। কংগ্রেস লাড়কি হু, লড় সাকতি হু প্রচারাভিযান শুরু করেছিল, উত্তর প্রদেশে একটি ব্যাপক প্রচার কর্মসূচি। এই অভিযানের অংশ হিসেবে ম্যারাথনের আয়োজন করা হয়।
#WATCH | Stampede occurred during Congress' 'Ladki hoon, Lad Sakti hoon' marathon in Bareilly, Uttar Pradesh today pic.twitter.com/nDtKd1lxf1
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 4, 2022
উল্লেখ্য, জানা গিয়েছে, এবারের উত্তরপ্রদেশের ভোটের বড় চমক। এই প্রথমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। শনিবারই লখনউতে সাংবাদিক তিনি জানান, ' বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।'
মুখ্যমন্ত্রী বলেন,' আসন্ন নির্বাচনে আমি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব তা দল সিদ্ধান্ত নেবে।' অযোধ্যা, মথুরা বা তার নিজ জেলা গোরখপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা জানতে চাইলে আদিত্যনাথ বলেন, "দল যেখানেই বলবে আমি সেখানে থেকে নির্বাচনে লড়ব।"
আদিত্যনাথ বলেন, "প্রত্যেক ব্যক্তির ভূমিকা একক সময়ে একক রকম নাও হতে পারে। একজন ব্যক্তি সবসময় সরকারে থাকতে হবে এমন নয়, কখনো কখনো তিনি প্রতিষ্ঠানের কাজও করতে পারেন।, মুখ্যমন্ত্রী বলেছেন যখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তখনই কোভিড-প্রটোকল অনুসরণ করা হবে। যোগী আরও বলেন, যে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে, বিজেপি উত্তরপ্রদেশে তৎকালীন এসপি-নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতাগুলি তুলে ধরেছিল তবে এবার দলটি রাজ্যে বিজেপি দলের দ্বারা করা কাজগুলিকে তুলে ধরবে।












Click it and Unblock the Notifications