যোগীর রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি, দিল্লির ১৫০ শীর্ষ নেতা নামছে ময়দানে
যোগীর রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি, দিল্লির ১৫০ শীর্ষ নেতা নামছে ময়দানে
উত্তর প্রদেশের ভোট নিয়ে একটু বেশি তৎপর হয়ে উঠেছে বিজেপি। সূত্রের খবর উত্তর প্রদেশে যোগীর জয় ধরে রাখতে দিল্লি থেকে ১৫০ জনেরও বেশি শীর্ষ নেতা নামছেন ময়দানে। বিধানসভা ভিত্তিক বিজেপির কাজের খতিয়ান ভোটারদের তুলে ধরবেন তাঁরা। বিজেপির জেলা ভিত্তিক কর্মীরা কীভাবে কাজ করবেন সেটাও সঠিক পথে পরিচালনার দায়িত্বে থাকবেন এই নেতারা। শুধু উত্তর প্রদেশ নয় উত্তরাখণ্ডেও একই সমীকরণে হাঁটতে চাইছে মোদী-শাহ।

নজরে উত্তর প্রদেশ
২০২২-র শুরুতেই ৫ রাজ্যের বিধানসভা ভোট। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট হবে উত্তর প্রদেশে। তার জন্য অনেকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখেই উত্তর প্রদেশে ভোট জয়ের পরিকল্পনা করেছে বিজেপি। দীপাবলির আগে থেকেই যোগীর রাজ্যে প্রচার শুরু করে দিয়েছেন মোদী। আলিগড়ে নতুন প্রকল্পের উদ্বোধন দিয়ে শুরু করেছেন প্রচার। প্রায় প্রতিমাসেই একাধিকবার উত্তর প্রদেশ সফর করছেন তিনি।

একের পর এক প্রকল্পের উদ্বোধন
উত্তর প্রদেশের ভোটকে সামেন রেখেই একের পর এক প্রকল্পের উদ্বোধন করে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুশীনগরে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন। এক্সপ্রেস ওয়ের উদ্বোধন করেছেন সেনা কপ্টারে চড়ে। যুদ্ধ বিমাব অবতরণ করতে পারে এমন এক্সপ্রেস ওয়ে তৈরি করেছেন তিনি। সেটা বুঝিয়ে দিয়েছেন সাধারণ মানুষকে। তারপরেই আবার কাশী বিশ্বনাথ মন্দিরে করিডর উদ্বোধন করে চমক িদয়েছেন তিনি। তারপরেই আবার গঙ্গানগর এক্সপ্রেস ওয়ের উদ্বোধন করেছেন মোদী। একের পর এক প্রকল্পের উদ্বোধন করে তিনি উত্তর প্রদেশ বাসীকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বিজেপি ছাড়া আর কোনও রাজনৈতিক দল তাঁদের রাজ্যে এভাবে উন্নয়ন করতে পারেনি।

১৫০ বিজেিপ নেতাকে দায়িত্ব
উত্তর প্রদেশে জয়ের ধারা বজায় রাখতে দিল্লিতে ৪০ জন সাংসদকে নিয়ে নতুন রণকৌশল নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পরেই জানা গিয়েছে দিল্লি থেকে ১৫০ জনেরও বেশি শীর্ষ বিজেপি নেতা যোগীর রাজ্যে যাচ্ছেন দলের জয় সুনিশ্চিত করতে। তারা জেলাস্তরে গিয়ে কাজ করবেন। কোন জেলায় কোন রণকৌশলে এগোবেন দলীয় কর্মীরা সেটা নির্ধারণ করবেন। পশ্চিম উত্তর প্রদেশের ৪৪ টি জেলার হয়ে কাজ করবেন তাঁরা। কীভাবে প্রচার হবে থেকে শুরু করে বুথ কীভাবে পরিচালনা করা হবে সবটাই নির্ধারণ করবে দিল্লি থেকে আসা এই নেতারা।

নতুন কৌশলে শান
বিজেপি সূত্রে খবর দিল্লি থেকে উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে যাতায়াত করবে এই বিজেপি নেতারা। অন্তত ৫০ দিন তাঁরা এই দুই রাজ্যে থাকবেন। উত্তর প্রদেশের ৪৪টি বিধানসভা কেন্দ্রে স্থানীয় নেতাদের সঙ্গে পর্যালোচনা করে কৌশল নির্ধারণ করে এগোবেন তাঁরা। কীভাবে জেলা স্তরে কাজ করলে সংগঠন আরও শক্তিশালী করা যায় সেই চেষ্টা করবেনএই বিজেপি নেতারা। ২০১৭-র বিধানসভা নির্বাচনে পশ্চিম উত্তর প্রদেশের ৪৪টি কেন্দ্রের মধ্যে ৩২টিতে জয় লাভ করেছিল বিজেপি। এবার তাঁদের টার্গেট ৪৪-এ ৪৪ পাওয়া।












Click it and Unblock the Notifications