করোনায় দোসর এবার ডেঙ্গু! যোগী রাজ্যে ১০ দিনে মৃত ৪৫ শিশু, প্রশ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা
করোনায় দোসর এবার ডেঙ্গু! যোগী রাজ্যে ১০ দিনে মৃত ৪৫ শিশু, প্রশ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা
করোনার দ্বিতীয় ঢেউ থিতু হতে না হতেই ইতিমধ্যে চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। এদিকে করোনার হাত থেকে নিস্তার পাওয়ার আগেই উত্তরপ্রদেশে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। পরিসংখ্যান বলছে, গত ১২ দিনে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩। তার মধ্যে গত দিনে মারা গিয়েছে ৪৫ শিশু। আর এখানেই বাড়ছে উদ্বেগ।

উঠছে একগুচ্ছ প্রশ্ন
এদিকে এই গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে সরকারি ভাবে। এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও তা নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না তা নিয়েও উঠছে প্রশ্ন। এমনকী হাসপাতালগুলির স্বাস্থ্য পরিকাঠানো নিয়ে জমা পড়ছে একগুচ্ছ অভিযোগ। এদিকে অনেক ডাক্তারই আবার বলছেন সকলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

তৈরি হয়েছে ২৫ শিবির
তবে গোটা এলাকাতেই অজানা জ্বরের প্রকোপ বাড়ছিল বেশ কিছুদিন ধরেই। বর্তমানে রোগের লক্ষণ ও গতিপ্রকৃত ধরে অনুমান করা হচ্ছে তা ডেঙ্গুই। ডেঙ্গুর কারণেই জ্বরের কারণেই ভুগছেন সিংহভাগ রোগী। এদিকে যোগীর হস্তক্ষেপের পরেই ফিরোজাবাদের বিজেপি বিধায়ক মণীশ আসিজা গোটা বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন। এদিকে উদ্বেগে রয়েছেন চিকিৎসকেরাও। ইতিমধ্যেই জোরকদম এগোচ্ছে তদন্ত প্রক্রিয়া। গোটা পরিস্থিতির অনুসন্ধানের কারণে ২৫টি শিবির তৈরি করা হয়েছে ওই এলাকা। শুরু হয়েছে পরীক্ষা পর্ব।
|
রোগীদের সঙ্গে দেখা করেন যোগী
সূত্রের খবর, লখনউয়ের কিং জর্জস মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ দলকে এই রোগের পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটা শিবিরে জোরকদমে চলছে গোটা প্রক্রিয়া। অন্যদিকে গত সোমবার ফিরোজাবাদের রোগীদের সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। তারপরেই দেন তদন্তের নির্দেশ।

প্রথম জ্বরের খবর পাওয়া যায় ১৮ অগাস্ট
প্রসঙ্গত উল্লেখ্য, ওই এলাকায় প্রথম ডেঙ্গুর মতো এই জ্বরের খবর গিয়েছিল গত ১৮ অগাস্ট। পরবর্তীতে কয়েকদিন আগেই মথুরার একটি গ্রামে এমন অজানা জ্বরে ৬ জনের প্রাণ হারানোর খবরেও ছড়ায় চাঞ্চল্য।এবার উদ্বেগ বাড়াচ্ছে ফিরোজাবাদ।এদিকে বর্ষার শেষ লগ্নে গোটা দেশেই প্রতিবছর দেখা যায় ডেঙ্গুর মতো মারণব্যাধীর প্রকোপ। কিন্তু তা ঠেকানোর আগেই প্রাণ হারান শতাধিক মানুষ। আর এখানেই বারেবারে প্রশ্ন ওঠে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে।












Click it and Unblock the Notifications