‌এক বছরে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ বাড়ল ৪০ শতাংশ

‌এক বছরে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ বাড়ল ৪০ শতাংশ

ভারতীয় অর্থনীতির দিক থেকে এই বছরটা ভালো না গেলেও, এশিয়ার সবচেয়ে ধনী ও রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বনির ২০১৯ সালটা খুবই পয়া গিয়েছে।

আরও কয়েকগুণ বেড়েছে সম্পত্তির পরিমাণ

আরও কয়েকগুণ বেড়েছে সম্পত্তির পরিমাণ

জানা গিয়েছে, ২০১৯ সালটা আম্বানি খুবই উপভোগ করেছেন। আর করবে নাই বা কেন, ২৩ ডিসেম্বর পর্যন্ত তাঁর সম্পত্তিতে যোগ হয়েছে ১৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এখন তাঁর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৬০.‌৮ বিলিয়ন ডলারে। এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়োনারিস সূচক। জানা গিয়েছে, এনার্জি থেকে টেলিকম ব্যবসায় ভারতীয় এই বিজনেস টাইকুনের ২০১৯ সালটি খুবই ভালো গিয়েছে। যা তাঁর আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মার সম্পত্তির তুলনায় মোট সম্পত্তিকে উল্লেখযোগ্যভাবে বাড়াতে সহায়তা করেছে। এ বছর আলিবাবার প্রতিষ্ঠাতা তাঁর সম্পত্তিতে ১১.‌৩ বিলিয়ন ডলার যোগ করতে সক্ষম হয়েছেন। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, শেয়ার বাজারে আম্বানির আরআইএলের শেয়ারের হার লাফিয়ে ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় তাঁর ভাগ্য প্রসন্ন হয়েছে। বেশ কিছু নতুন বিনিয়োগকারী রিলায়েন্সে বিনিয়োগ করার জন্য উঠেপড়ে লেগেছে। কারণ তারা জানে এই সংস্থা টেলিকম ব্যবসায় যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে।

ব্যবসায় প্রখর ধারণা ও অভিজ্ঞতা

ব্যবসায় প্রখর ধারণা ও অভিজ্ঞতা

টিসিজি অ্যাসেট ম্যানেজমেন্টের মুখ্য বিনিয়োগকারী অধিকর্তা চক্রি লোকপ্রিয় জানান, তেল ও গ্যাসের ব্যবসা থাকা সত্ত্বেও টেলিকম এবং খুচরা ব্যবসায়ের মাধ্যমে আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে বিপ্লব এনেছে। লোকপ্রিয় আরও জানান যে চলতি বছরের আগস্টে আম্বানি নিজেই জানিয়েছিলেন যে আরআইএল বিনিয়োগকারীরা আগামী চার বছরে কোম্পানিতে তাদের শেয়ারহোল্ডিংয়ের মূল্য দ্বিগুণ দেখতে পাবে। এদিকে, আরআইএলর নতুন উদ্যোগগুলি আগামী কয়েক বছরে রিলায়েন্সের আয়ের ৫০ শতাংশ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে, যা এখনকার ৩২ শতাংশের তুলনায় বেশি।

বাড়ানো হচ্ছে ব্যবসার গণ্ডি

বাড়ানো হচ্ছে ব্যবসার গণ্ডি

গত বছরের তুলনায় রিলায়েন্সের এ বছরের ব্যবসার হার বেড়েছে ৪০ শতাংশ, বিপি সংস্থার ব্যবসা বেড়েছে ১.২ শতাংশ। তেল সংস্থাগুলো অপরিশোধিত তেলের দামের ওঠাপরার জন্য চরম অনিশ্চয়তায় ভুগছে। তেল ছাড়াও, টেলিকম পরিষেবা এবং খুচরো ব্যবসায় আম্বানি সাফল্যের মুখ দেখেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল গ্রাহকের দেশে টেলিকম পরিষেবা ক্ষেত্রে মুকেশ আম্বানির সংস্থা বিনিয়োগও করেছে বিপুল পরিমাণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+