কথা বলুন নিশ্চিন্তে: বিএসএনএল-এর স্বাধীনতা দিবসের অফারে

নয়াদিল্লি, ১২ অগাস্ট : আপনি কি বিএসএনএল-এর গ্রাহক? তাহলে এই স্বাধীনতা দিবসে আপনি পেতে চলেছেন আকর্ষনীয় অফার। যদি আপনি বিএসএনএল টেলিকমের গ্রাহক না হন তাহলেও নতুন গ্রাহক পরিষেবায় অর্ন্তভুক্ত হওয়ার জন্য পেতে পারেন বিশেষ সুবিধা। বিএসএনএল তাদের ল্যান্ডলাইন পরিষেবাকে আরও আকর্ষণীয় করে তুলতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে । [দেশের জাতীয় স্মৃতিসৌধগুলির সামনে সেলফি তোলা ব্যান করল কেন্দ্র]

ভারত সরকার অধীনস্ত টেলিকম সংস্থা বিএসএনএল এই স্বাধীনতা দিবসে গ্রাহক পরিষেবার কথা মাথায় রেখে বেশ কয়েকটি আকর্ষণীয় অফারের ঘোষনা করেছে। আপনি যদি বিএসএনএল টেলিকমের গ্রাহক হন তাহলে ১৫ ই অগাস্ট ভারতের যে কোনও মোবাইল নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন একেবারে বিনামূল্যে। এই পরিষেবা ল্যান্ডলাইন ব্যবহারকারীরাও পাবেন। [কেএফসি 'চিকেন বক্স'-এ চার্জ দেওয়া যাবে ফোনও!]

কথা বলুন নিশ্চিন্তে: বিএসএনএল-এর স্বাধীনতা দিবসের অফারে

আপনি যদি বিএসএনএল টেলিকমের গ্রাহক না হন তাহলেও কোনও অসুবিধা নেই। কেননা নতুন গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে 2G এবং 3G জিএসএম সিমকারড দেবে বিএসএনএল। যাতে ২০০০ এসএমএস, ৫০এমবি ইন্টারনেট সব অন্যান্য সুবিধা আপনি পেতে পারেন।[এই অ্যাপসগুলির জন্যই ফোনের 'ব্যাটারি লাইফ' দফারফা হয়]

এর আগে ২০১৬ মে মাসে বিএসএনএল তাদের গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছিল। যেখানে ভারতের যে কোন নেটওয়ার্কে রাত ৯ টা থেকে সকাল ৭টা পর্যন্ত আনলিমিটেড কথা বলার সুযোগ ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+