নির্বাচন কমিশনে ধাক্কা খেল মোদী সরকার! 'বার্তা' পাঠানো বন্ধের নির্দেশ
সারা দেশে সাধারণ নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধিও চালু হয়ে গিয়েছে। তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারকে হোয়াটসঅ্যাপে পাঠানো বিকশিত ভারতের বার্তা পাঠানো অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশন এব্যাপারে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রককে অবিলম্বে এব্যাপারে কমপ্ল্যায়েন্স রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, বিরোধীদের তরফে মেসেজ পাঠিয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। যেখানে বলা হয়, সাধারণ নির্বাচনের ঘোষণা এবং আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরেও সরকারের উদ্যোগগুলি তুলে ধরতে নাগরিকদের ফোনে বার্তা পাঠানো হচ্ছে।

কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের তরফে এই বার্তায় আপত্তি তুলে নির্বাচন কমিশনের কাছে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছিল। এব্যাপারে নির্বাচন কমিশনের পদক্ষেপ গ্রহণেরও আবেদন করা হয়েছিল।
গত ১৮ মার্চ বিষয়টি উত্থাপন করে তৃণমূল কংগ্রেস বলে, ষোলো মার্চ নির্বাচন ঘোষণার পর তেকে আদর্শ আচরণবিধি কার্যকর করা হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণানকে দেওয়া চিঠিতে তৃণমূল সাংসদ সাকেত গোখলে ১৮ মার্চ বলেন, লক্ষ লক্ষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরে বিকশিত ভারতের নামে চিঠি পেয়েছেন।
চিঠিটি ছড়িয়ে দিতে কোন ডেটাবেস ব্যবহার করা হয়েছিল, তা জানাতে অনুরোধ করেন। কেননা ভারতের বাইরের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও সেই চিঠি পেয়েছিলেন বলে দাবি করেছিল তৃণমূল। সেই বার্তায় প্রধানমন্ত্রীর একটি চিঠি ছিল। সেখানে প্রধানমন্ত্রী মোদী ও বিজেপির জন্য প্রচার করা হয়েছিল বলে অভিযোগ করেছিল একাধিক বিরোধী দল।
তারপরেই নির্বাচন কমিশনের তরফে এই পদক্ষেপ নেওয়া হল। এর জবাবে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক নির্বাচন কমিশনকে জানিয়েছে, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগে ১৫ মার্চ এই বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে সিস্টেম আর্কিটেকচার এবং নেটওয়ার্কের সীমাবদ্ধতার কারণে বার্তা যেতে বিলম্ব হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications