পরবর্তী ধাপে করোনার ভ্যাকসিন কাদের, সবাই কি পাবেন বিনা পয়সায়, কী বলছে মোদী সরকার

পরবর্তী ধাপে করোনার ভ্যাকসিন কাদের, সবাই কি পাবেন বিনা পয়সায়, কী বলছে মোদী সরকার

দেশের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের করোনার ভ্যাকসিন (corona vaccine) দেওয়ার কাজ শেষ পর্যায়ে। এবার পরবর্তী ধাপের পালা। সরকারি সূত্র অনুযায়ী, এই ধাপে ৫০ বছর কিংবা তার ওপরে থাকা দেশের প্রায় ২৭ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। তবে এঁদের মধ্যে দুটি গ্রুপ তৈরির সম্ভাবনা। একটি গ্রুপে থাকবেন, যাঁদের ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। ওপর গ্রুপকে ভ্যাকসিনের জন্য টাকা দিতে হবে।

 মার্চের প্রথমে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিনেশন শুরু

মার্চের প্রথমে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিনেশন শুরু

সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মার্চের শুরুতে দেশব্যাপী ভ্যাকসিনেশনের দ্বিতীয় পর্যায় শুরু হতে চলেছে। এই পর্যায়ে যাঁদের বয়স ৬০ বছরের ওপরে তাঁদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে যাঁদের বয়স ৫০-এর বেশি তাঁদেরকেই টার্গেট করে এগনো হবে বলে জানা গিয়েছে। এই দ্বিতীয় পর্যায়ে নির্বাচনী তালিকা অনুসারে উপভোক্তাদের ভ্যাকসিন দেওয়া হতে পারে। ভ্যাকসিনেশনের এই দ্বিতীয় ধাপই হতে চলেছে সব থেকে বড় ভ্যাকসিনেশনের প্রক্রিয়া। ভ্যাকসিন রাখার জায়গা এবং ভ্যাকসিনেশনের স্থানের মধ্যে দূরত্ব ৬০ থেকে ৭০ কিমির মধ্যে রাখা হচ্ছে। ২৪ ঘন্টার নোটিশে সেখানে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচির রাজ্যগুলিকে চিঠি লিখে বলেছেন, প্রতি সপ্তাহে অন্তত চারদিন যেন ভ্যাকসিনেশনের কাজ করা হয়। পাশাপাশি সব ধরনের স্বাস্থ্যকেন্দ্র থেকে যাতে এই টিকাকরণের কাজ করা যায়, সেই ব্যবস্থা রাখতেও অনুরোধ করেছেন তিনি।

ভাকসিনের জন্য টাকা দিতে হতে পারে

ভাকসিনের জন্য টাকা দিতে হতে পারে

সরকারি সূত্রে জানা গিয়েছে পরবর্তী ধাপে সরকার আগে থেকেই দুটি গ্রুপকে নির্ধানরণ করবে। এদের মধ্যে একটি গ্রুপকে ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে। অপর গ্রুপকে দিতে হবে টাকা। ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্তির সময়েই উপভোক্তারা জানতে পারবেন, তাঁদের টাকা দিতে হবে কিনা। তবে এব্যাপারে বিস্তারিত খুব শীঘ্রই জানা যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

 আধার ও নির্বাচনী পরিচয় পত্রের সঙ্গে মেলানো হবে তথ্য

আধার ও নির্বাচনী পরিচয় পত্রের সঙ্গে মেলানো হবে তথ্য

সূত্রের খবর অনুযায়ী, পরবর্তী ধাপে দেশের নাগরিকদের নিজেদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে। তাঁদের দেওয়া সেই তথ্য মিলিয়ে দেখা হবে আধার এবং নির্বাচনী পরিচয় পত্রের জন্য দেওয়া তথ্যের সঙ্গে মেলানো হবে। এব্যাপের কো-উইন অ্যাপে ব্যবস্থা রাখা হচ্ছে। উপভোক্তাদের কো-উইন অ্যাপ ডাউনলোড করতে হবে ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করতে। নথিভুক্ত করণের পরে দুটি সূত্র থেকে পাওয়া তথ্যের সঙ্গে মিললে উপভোক্তা করোনার টিকা নিতে পারবেন। সেক্ষেত্রে কো-উইন অ্যাপেই ভ্যাকসিনেশন সেন্টার নাম জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে উপভোক্তা নিজের পছন্দমতো তারিখ বেছে নিতে পারবেন।

 ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী ভ্যাকসিনেশন শুরু হয়েছে

১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী ভ্যাকসিনেশন শুরু হয়েছে

সারা দেশে ভ্যাকসিনেশন শুরু হয়েছে ১৬ জানুয়ারি। প্রথম পর্যায়ে ফ্রন্টলাইন ওয়ার্কার যেমন স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই পর্যায়ে প্রথম টিকাটি দেওয়া হলেও, অনেক ক্ষেত্রে এখনও দ্বিতীয় টিকা দেওয়ার কাজ বাকি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+