‌এটিএম স্যানিটাইজড করার নাম করে ৮.‌২ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল চোর

‌এটিএম স্যানিটাইজড করার নাম করে ৮.‌২ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল চোর

একেই বলে সুযোগের সদব্যবহার করা এবং সাফল্য অর্জনের মূল মন্ত্র। একজন চোর রবিবার একটি বেসরকারি ব্যাঙ্কের ফাঁকা এটিএমে জীবাণুনাশক ছড়ানোর জন্য ঢোকে এবং ৮.‌২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনাটি ঘটে চেন্নাইয়ে।

‌এটিএম স্যানিটাইজড করার নাম করে ৮.‌২ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল চোর


সরকার করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে বিভিন্ন জনসমাগম স্থানগুলি জীবাণুমুক্ত করার জন্য স্যানিটারি কর্মীদের সেনাদের পাঠিয়েছে বিভিন্ন স্থানে। সেরকমই স্প্রের টিউব কাঁধে নিয়ে এটিএমের ভেতর ঢোকে সন্দেহজনক ব্যক্তি। জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অটো করে পিঠে ব্যাগ ও স্প্রে টিউব কাঁধে নিয়ে এমএমডিএর প্রধান রাস্তার এটিএমে আসে। সেখানকার ৬৫ বছরের বৃদ্ধ নিরাপত্তা রক্ষীকে জানায় যে সরকারের নির্দেশ অনুযায়ী এই এটিএম কিয়স্কটিকে জীবাণুমুক্ত করতে হবে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ভেতরে ঢোকে ও নিরাপত্তারক্ষী বাইরে অপেক্ষা করে। এরই মধ্যে এক গ্রাহক এসে লক্ষ্য করেন যে ওই ব্যক্তি এটিএম মেশিনে পাসওয়ার্ড দিচ্ছে এবং ওই গ্রাহককে নিজেকে ব্যাঙ্কের কর্মী বলে পরিচয় দেয়। অগত্যা গ্রাহকও বাইরেই অপেক্ষা করেন।

এরপরই তড়িঘড়ি করে ওই ব্যক্তি বেড়িয়ে আসে এবং বাইরে অপেক্ষারত অটোয় উঠে চলে যায়। কিছু সন্দেহের গন্ধ পেয়ে গ্রাহক নিরাপত্তারক্ষীকে ডাকে। ওই দু’‌জন মিলে ব্যক্তিকে দাঁড় করানোর চেষ্টা করলেও তারা অটোতে পালিয়ে যায়। খবর পেয়ে ব্যাঙ্ক ম্যানেজার ঘটনাস্থলে আসেন এবং দেখেন ৮.‌২ লক্ষ টাকা চুরি গিয়েছে। মাদুরাই পুলিশ এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন এবং এটিএমে টাকা ভরে এরকম ছ’‌জন ব্যক্তিকে আটক করেছে। পুলিশের অনুমান এটা কোনও পরিচিত লোকের কাজ যে এটিএম মেশিনের পাসওয়ার্ড জানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+