শাহিনবাগের বিক্ষোভের মাঝেই মৃত্যু সদ্যোজাতের, মা ফিরছেন প্রতিবাদে

তীব্র ঠাণ্ডার কবলে পড়ে এবার শাহিনবাগ চত্বরে একটি চার মাসের সদ্যজাতের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ওই শিশুর মা দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইন বিরোধী মঞ্চে অবস্থান করছিলেন বলেও জানা গেছে।

শাহিনবাগের বিক্ষোভের মাঝেই মৃত্যু সদ্যোজাতের, মা ফিরছেন প্রতিবাদে


তীব্র ঠাণ্ডা ও তীব্র যানজটের যাঁতাকলে পড়েই মূলত ওই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ৩০শে জানুয়ারি মহম্মদ জাহান নামের ওই সদ্যোজাতের বা প্রতিবাদ সভা থেকে বাড়ি ফেরার পথে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকেন বলে খবর। সেই সময় দেখা যায় ঘুমন্ত অবস্থায় মারা যায় ওই শিশু।

যদিও ওই মহিলা বাকিদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার অঙ্গীকার নিয়ে ওই প্রতিবাদ মঞ্চে আবার ফিরে আসবেন বলেও জানা যাচ্ছে। ওই সদ্যজাতের বাবা-মা উত্তর প্রদেশের বরেলির বাসিন্দা বলে জানা গেছে। সেখানে বাটলা হাউস অঞ্চলে আরও দুই সন্তানের সঙ্গে বাস তাদের। তাদের মধ্যে এক কন্যা সন্তানের বয়স পাঁচ, ও আর একটি এক বছরের পুত্র সন্তান রয়েছে বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, শাহিনবাগে বিক্ষোভ শুরু হওয়ার তিন দিন পর অর্থাৎ ১৮ই ডিসেম্বর থেকেই লাগাতার ওই নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ মঞ্চে যাচ্ছিলেন ওই মহিলা।

২রা ফেব্রুয়ারি শাহিনবাগের প্রতিবাদ ৫০ দিনে পা রেখেছে। তবে সাম্প্রতিক দিনগুলিতে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই আন্দোলন বিজেপির জন্য একটি বড়সড় ধাক্কা হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগী আদিত্যনাথ প্রমুখ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে তোপ দেগে আসন্ন নির্বাচনে দিল্লিতে 'নৈরাজ্যবাদীদের’ বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+