মোদীর আচমকা লাদাখ সফরের মাঝেই ভারত-চিন সংঘাত নিয়ে ফের কেন্দ্রকে তোপ রাহুলের

মোদীর আচমকা লাদাখ সফরের মাঝেই ভারত-চিন সংঘাত নিয়ে ফের কেন্দ্রকে তোপ রাহুলের

ভারত-চিন উত্তেজনার মাঝে এদিনই আচমকা লাদাখ সফরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিডিএস বিপিন রাওয়াত ও আধিকারিকদের নিয়ে শুক্রবার ভোরে লেহ-তে পৌঁছান নরেন্দ্র মোদী। এদিকে এমতাবস্থায় সীমান্ত সংঘাত নিয়ে আবারও বিদ্রুপের সুর শোনা গেল রাহুলের গলায়। এদিকে দুই দেশের সীমান্ত উত্তেজনার আবহেই সেনা জওয়ানদের মনোবল বাড়াতেই প্রধানমন্ত্রী আচমকা পূর্ব লাদাখে হাজির হয়েছেন বলে জানা যাচ্ছে।

মোদীর আচমকা লাদাখ সফরের মাঝেই ভারত-চিন সংঘাত নিয়ে ফের কেন্দ্রকে তোপ রাহুলের

অন্যদিকে চিনকে কড়া জবাব দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে এর আগে একাধিকবার কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এর আগে তিনি মোদীকে সারেন্ডার মোদী বলেও কটাক্ষ করেন। এদিক একটি টুইট বার্তায় বিদ্রুপাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “লাদাখীরা বলেছেন, চিন আমাদের জমি নিয়েছিল। প্রধানমন্ত্রী বলেছেন আমাদের জমি কেউ নেয়নি। এখান থেকে এটা স্পষ্ট কেউ তো মিথ্যা কথা বলছে।”

পাশাপাশি এদিন তাকে এই প্রসঙ্গে একটা ছোট ভিডিও আপলোড করতে দেখা যায়। যেখানে ওই অঞ্চলের মানুষেরা স্পষ্টতই অভিযোগ করেছেন চিন কীভাবে ভারতীয় ভূখন্ডের দিকে তাদের আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে এসে সংঘাতে জড়ায়। 'লাদাখ স্পিকস’ শিরোনামের ওই ভিডিওতে চিন বলপূর্বক লাদাখে প্রবেশ করেছে সীমান্তবর্তী এলাকার মানুষেরা সরাসরি অভিযোগ করছে বলেও দেখা যায়। এই ভিডিও ক্লিপটি শেয়ার করে 'প্রধানমন্ত্রীর নিরবতা’ নিয়েও প্রশ্ন ছুড়ে দেন রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+