গত তিন বছরের মধ্যে এফএমসিজি শিল্প প্রবৃদ্ধি সর্বাধিক কমেছে ২০১৯ সালে, বলছে রিপোর্ট
গত তিন বছরের মধ্যে এফএমসিজি শিল্প প্রবৃদ্ধি সর্বাধিক কমলো ২০১৯ সালে
দেশ জুড়ে অর্থনৈতিক মন্দা হ্রাসের কোনও লক্ষণই আপাতত দেখা যাচ্ছে না। উল্টে সাম্প্রতিক সময়ে প্রকাশিত একটি রিপোর্টে দেখা যাচ্ছে তিন বছরের মধ্যে এফএমসিজি শিল্প প্রবৃদ্ধি সর্বাধিক কমলো ২০১৯ সালে। নিয়েলসনের একটি সমীক্ষাতেই মূলত এই তথ্য প্রকাশ পেয়েছে বলে জানা যাচ্ছে।

গ্রামীণ ভারতের ক্রয় ক্ষমতা কমে যাওয়াতেই এই ধস
গ্রামীণ অঞ্চলের মানুষের ক্রম ক্ষমতা হ্রাস পাওয়ায় কারণে দ্রুত ব্যবহার্য পণ্য বা এফএমসিজি শিল্পে ধস মাত্রা ছাড়িয়েছে বলে জানা যাচ্ছে। ২০১৯ সালে এই শিল্প প্রবৃদ্ধি কমে সর্বনিম্ন ৯.৭ শতাংশে নেমে গেছে বলে জানা যাচ্ছে।

গত বছরের তুলনায় আরও কমতে পারে শিল্প প্রবৃদ্ধি
এদিকে গত বছরের অক্টোবর মাসে ‘এফএমসিজি' ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধিতেও রেকর্ড পারাপতন লক্ষ্য করা যায়। ওই অর্থবছরে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকেই এই শিল্পে প্রায় ৭৫শতাংশ বৃদ্ধি হ্রাস পেতে দেখা যায়। নিয়েলসনের সমীক্ষায় দেখা যাচ্ছে গত বছর এফএমসিজি শিল্প প্রবৃদ্ধির হার ৯-১০শতাংশ থেকে ২০২০ সালের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ৮-৯ শতাংশে দাঁড়াতে পারে।

২০১৮ সালের থেকে ২০১৯ সালে শিল্প প্রবৃদ্ধি কমে প্রায় ২০ শতাংশ
পাশাপাশি গ্রামীণ ভারতে ক্রমেই কোলড্রিকস, পেস্ট্রি সহ একাধিক এফএমসিজি দ্রব্যের চাহিদা কমে যাওয়াকেই এর প্রধান কারণ হিসাবে দুষেছেন বিশেষজ্ঞরা। গত বছর নিয়েলসনের অপর একটি সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে গ্রামীণ ভারতে মানুষের আয় ক্রমেই নিম্নমুখী হওয়ায় ২০১৯ সালের জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই জাতীয় পণ্যের বৃদ্ধি হ্রাস পায় প্রায় ৫ শতাংশ। এদিকে ২০১৮ সালে ওই সময় এই বৃদ্ধির হার ছিল বর্তমানের থেকে প্রায় ২০ শতাংশ বেশি।












Click it and Unblock the Notifications